যোগী সরকার ২.০ তে মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে যে নতুন মুখগুলি

যোগী সরকার ২.০ তে মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে যে নতুন মুখগুলি

৩৫ বছরের রেকর্ড ভেঙে উত্তরপ্রদেশে বিজেপি ঐতিহাসিক সাফল্যে পেয়েছে৷ এবল এই নির্বাচন যোগী আদিত্যনাথকে দেশের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরেছে৷ সারা দেশের চোখ এখন যোগী আদিত্যনাথের ২.০ সরকারের হতে চলা মন্ত্রীসভার দিকে রয়েছে৷ ১৯৮৫ সালের পর বৃহস্পতিবার আদিত্যনাথ প্রথম মুখ্যমন্ত্রী যিনি টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন৷ আবার তিনিই রাজ্যের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি দ্বিতীয়বার নির্বাচনে জয়লাভ করার আগে পুরো পাঁচ বছর মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন৷

কেশব মৌর্যর হারে তাঁর মন্ত্রীত্বে ফেরা নিয়ে জল্পনা!

কেশব মৌর্যর হারে তাঁর মন্ত্রীত্বে ফেরা নিয়ে জল্পনা!

বিজেপির অভ্যন্তরেও নেতার বলছেন যে তাঁর দুর্দান্ত জয়ের কারণে গঠিত হতে চলা মন্ত্রিসভায় আদিত্যনাথ নতুন মুখ আনতে পারেন৷ যদিও চূড়ান্ত শিলমোহর আসবে কেন্দ্রীয় বিজেপির শীর্ষস্থানীয় ব্যক্তিদের কাছ থেকেই। এবারের বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থী মুখগুলির মধ্যে উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা এবং কেশব প্রসাদ মৌর্যেরে ভবিষ্যৎ-এ একটি প্রশ্নবোধক চিহ্ন দেখা দিয়েছে। মৌর্য সিরাথু থেকে ৭৩৩৭ ভোটে সমাজবাদী পার্টির পল্লবী প্যাটেলের কাছে হেরেছেন। স্বাভাবিকভাবেই তাঁর মন্ত্রীমন্ডলে না ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কিন্তু মৌর্য বিজেপির অন্যতম দলিত মুখ তাই অন্য কোনওখান থেকে তাঁকে জিতিয়ে নিয়ে আসতে পারে বিজেপি। কিংবা বিধান পরিষদের মাধ্যমেও মন্ত্রী হতেন পারেন মৌর্য৷

যোগীর মন্ত্রী সভায় নতুন মুখ কারা?

যোগীর মন্ত্রী সভায় নতুন মুখ কারা?

অন্যদিকে লখনউ ক্যান্টনমেন্ট আসন থেকে জয়ী আইনমন্ত্রী ব্রজেশ পাঠক এবার যোগী মন্ত্রীসভার বড় ভূমিকা পেতে পারেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন যুগ্ম পরিচালক রাজেশ্বর সিং - যিনি লখনউয়ের সরোজিনী নগর আসন থেকে তার প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন তিনিও সম্ভবত বেবী রানী মৌর্যের সঙ্গেই যোগীর মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। প্রাক্তন আমলা আর কে শর্মাকেও যোগীর মন্ত্রীসভায় নতুন ভূমিকায় দেখা যেতে পারে! অন্যদিকে প্রাক্তন পুলিশ কমিশনার এবং দলিত মুখ অসীম অরুণ, যিনি কনৌজ থেকে জয়ী হয়েছেন, তিনিও যোগী মন্ত্রিসভার একটি সম্ভাব্য নাম।

মোদীর উত্তরসূরী হয়ে ওঠার সম্ভাবনা তৈরি করলেন যোগী!

মোদীর উত্তরসূরী হয়ে ওঠার সম্ভাবনা তৈরি করলেন যোগী!

প্রসঙ্গত, অজয় সিং বিস্ত ওরফে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ নির্বাচনের আগেই একটি টিভি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি রেকর্ড ভেঙে ক্ষমতায় ফিরবেন৷ ১০ মার্চ নিজের বক্তব্যকে সত্যি প্রমাণ করেছেন যোগী। টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে ফিরেছেন যোগী। এর ফলে উত্তরপ্রদেশ তো বটেই গোটা ভারতের ডানপন্থী হিন্দুত্ববাদী রাজনীতি তাঁদের মোদী পরবর্তী মুখ খুঁজে পেল এই নির্বাচন থেকে! রাজনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশের মতে যোগীর 'নির্ভিক' শাসন ও কড়া হিন্দুত্ববাদ অনপক আগেই দেশের ডানপন্থী হিন্দুত্বাবাদী ইয়ুথকে আকৃষ্ট করেছিল এবার সেই আকর্ষণ কার্যত ভক্তিতে পরিনত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+