নতুন সমীকরণের ইঙ্গিত মোদীর সরকারে! ক্ষমতা কমল রাজনাথ সিং-এর

ক্ষমতা কমানো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের। দেশে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাবের নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র যাচাইয়ের কাজ স্বরাষ্ট্রমন্ত্রকের হাত থেকে সরিয়ে নেওয়ার পর মন্ত্রকের বাজেট বরাদ্দ কমেছে।

ক্ষমতা কমানো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের। দেশে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাবের নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র যাচাইয়ের কাজ স্বরাষ্ট্রমন্ত্রকের হাত থেকে সরিয়ে নেওয়ার পর বাজেটে স্বরাষ্ট্রমন্ত্রকের বরাদ্দও কমানো হয়েছে।

নতুন সমীকরণের ইঙ্গিত মোদীর সরকারে! ক্ষমতা কমল রাজনাথ সিং-এর

ডানা ছাঁটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একাধিক বিষয়ের দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে। দেশে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাবের নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র যাচাইয়ের কাজ করত স্বরাষ্ট্রমন্ত্রক। যা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রকে। ছাড়পত্র বিষয়ক যাবতীয় তথ্যসংগ্রহ করে এবার থেকে পেশ করবে সুরেশ প্রভুর বাণিজ্য মন্ত্রক।

রাজনৈতিক মহলের একাংশের মতে ২০১৯-এর নির্বাচনের আগে গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে।

যদিও সরকারের তরফে রাজনাথ সিংকে গুরুত্বহীন করার তথ্য খারিজ করে দেওয়া হয়েছে। পদ্ধতি সরলীকরণের জন্যই বিদেশি বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাবের নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র যাচাইয়ের কাজ স্বরাষ্ট্রমন্ত্রকের হাত থেকে নিয়ে বাণিজ্যমন্ত্রকের হাতে দেওয়া হয়েছে, বলে জানানো হয়েছে সরকারের তরফে।

বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে থাকার সময় তাদের অধীনস্থ বিভিন্ন গোয়েন্দা বিভাগকে দিয়ে তথ্য যাচাইয়ের কাজ করা হত। কিন্তু বাণিজ্যমন্ত্রকের হাতে তথ্য যাচাইয়ের কাজ যাওয়ায় তারা কী ভাবে সেই কাজ করবে তা নিয়েও প্রশ্ন উঠছে।

অন্যদিকে, ২০১৮-১৯-এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বাজেট বরাদ্দের পরিমাণও কমানো হয়েছে। সেই বিষয়েও উঠছে প্রশ্ন। ২০১৭-১৮-তে স্বরাষ্ট্রমন্ত্রকের বাজেট বরাদ্দ ছিল ৫১০০ কোটি টাকা। কিন্তু ২০১৮-১৯-এ বাজেট বরাদ্দের পরিমাণ ৪৭৯৩.৩৬ কোটি টাকা। এই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+