মাঝ আকাশে অঘটন, দিল্লিগামী বিমানের জরুরি অবতরণ করাচিতে
মাঝ আকাশে অঘটন, দিল্লিগামী বিমানের জরুরি অবতরণ করাচিতে
রিয়াধ থেকে দিল্লি আসছিল বিমানটি। মাঝ আকাশে হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন এক যাত্রী। বিমান তখন পাকিস্তানের আকাশে। তড়িঘড়ি করাচি বিমান বন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। সেখানে যাত্রীর চিকিৎসার পর ফের দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেয় বিমান।

রিয়াধের কিং খালিদ ইন্টারন্যাোশনাল বিমানবন্দর থেকে উড়েছিল গো এয়ারের বিমানটি। জি৮-৬৬৫৮ও নম্বরের দিল্লিগামী বিমানটি মঙ্গলবার বিকেলে ওড়ে। খানিক্ষণ ওড়ার পরেই করাচিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। করাচি বিমান বন্দরে সঙ্গে সঙ্গে চিকিৎসকরা হাজির ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ওই যাত্রীকে। তাঁর নাম পরিচয় এখনও জানানো হয়নি।
করাচি বিমান বন্দরে বেশ কিছুক্ষণ সময়ে থাকার পর বিমানটি ফের দিল্লির পথে পাড়ি দিয়েছে। কয়েক মাস আগে পর্যন্ত পাকিস্তানের আকাশপথ ভারতের জন্য বন্ধ ছিল। কোনও ভারতগামী বিমান এবং ভারত থেকে ওড়া কোনও বিমানের পাকিস্তানের আকাশে ওড়ার অনুমতি ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান ওড়ারও অনুমতি দেয়নি পাকিস্তান।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications