New Delhi CM: কলেজ জীবন থেকে শুরু রাজনীতি, জেনে নিন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার রাজনৈতিক জীবন
জল্পনার অবসান দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা। ফের একবার মহিলা মুখ্যমন্ত্রী পেতে চলেছে দিল্লি বাসী। আগামীকাল বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন রেখা গুপ্তা। কিন্তু কে এই রেখা গুপ্তা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
বিজেপির একাধিক হেভিওয়েট বিধায়কদের নাম মুখ্যমন্ত্রী পদের জন্য শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রেখা গুপ্তার নামের উপরই সিলমোহর দিল বিজেপির হাইকমান্ড। ৫০ বছর বয়সী রেখা এর আগে জাতীয় বিজেপির মহিলা মোর্চার সহসভাপতি ছিলেন। কয়েক সপ্তাহ আগে দিল্লি বিধানসভা নির্বাচনে শালিমার বাগ (উত্তর-পশ্চিম) আসনে বিপুল ভোট পেয়ে জিতে বিধায়ক হন।

কলেজ জীবন থেকেই রাজনীতিতে প্রবেশ রেখার। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের সময় থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হন। এর আগে তিনবার বিজেপির পৌর প্রতিনিধি ছিলেন। এর আগে দক্ষিণ দিল্লি কর্পোরেশনের মেয়র ছিলেন। এবার ভোটে জিতে সরাসরি মুখ্যমন্ত্রী হলেন।
গেরুয়া শিবিরের রাজনীতির সঙ্গে অনেক দিন আগে পরিচিত তিনি। কলেজ জীবন থেকে রাজনীতি শুরু। দৌলত রাম কলেজের বিজেপির ছাত্র সংগঠনের সভানেত্রী ছিলেন ১৯৯৬ ১৯৯৭ সালে। ২০০৭ সালে উত্তর পিতামপুরা থেকে পৌর প্রতিনিধি হন।
মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বুধবার সকালে বিজেপির সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ 'সংসদীয় বোর্ডের' বৈঠক হয়। সেখানে নাম ঘোষণা হয়নি। উল্লেখ্য, ১৯৯৮ সালে দিল্লির ক্ষমতা হারানোর সময়ও বিজেপির মুখ্যমন্ত্রী পদে ছিলেন সুষমা স্বরাজ। দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার একটা ঐতিহ্য আছে। সুষমা স্বরাজের পর, কংগ্রেস ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী করেন শিলা দীক্ষিতকে। এরপর অরবিন্দ কেজরিওয়ালের জেল যাত্রার পর তিনি তিনি পদত্যাগ করেন। আতিশী মুখ্যমন্ত্রী হন।
হেভিওয়েটদের পিছনে ফেলে প্রধমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী হলেন বিজেপির মহিলা নেত্রী। যা নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা। বার ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ফলাফল ঘোষিত হয়েছিল। দিল্লিতে ভোটে জেতার পর ১১ দিন পর মুখ্যমন্ত্রী বাছতে সক্ষম হল গেরুয়া শিবির।
দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৪৮টি আসনে। আপতারা পেয়েছে মাত্র ২২টি আসন। কেজরিওয়াল নিজের নয়াদিল্লি কেন্দ্রেই বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে হেরে গিয়েছেন। মনে করা হয়েছিল প্রবেশ বর্মা মুখ্যমন্ত্রী হতে পারেন। কিন্তু সংসদীয় দলের বৈঠকে প্রবেশ বর্মাই রেখা গুপ্তার নাম প্রস্তাব করেন। সর্ব সম্মতভাবে তিনি মুখ্যমন্ত্রী মনোনীত হন। মমতার পর তিনি দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications