নতুন ২ হাজারের নোটে ৯৫ লক্ষ টাকার বেশি উদ্ধার হায়দ্রাবাদে
হায়দ্রাবাদের হিমায়তনগরে একটি গাড়ি থেকে ৯৫ লক্ষ ১৮ হাজার টাকা উদ্ধার হয়েছে। পুরোটাই নতুন ২ হাজার টাকার নোটে এবং তা একটি ব্যাগের ভরে গাড়িটির মধ্যে রাখা ছিল।
হায়দ্রাবাদ, ২ ডিসেম্বর : নতুন নোটে ৯৫ লক্ষ টাকারও বেশি উদ্ধার হল হায়দ্রাবাদে। রাস্তায় গাড়ি তল্লাশির সময়ে একটি ক্যাবের মধ্যে নতুন টাকা উদ্ধার হয়েছে। গাড়িটিতে মোট ৫জন বসেছিলেন। সন্দেহ হওয়ায় তল্লাশি করতেই এত পরিমাণ নতুন নোট উদ্ধার হয়। পুরো টাকাটাই নতুন ২ হাজারের নোট বলে জানা গিয়েছে।
বেঙ্গালুরুতে দুই আমলার বাড়িতে আয়কর হানায় ৫ কোটি টাকা উদ্ধার
২ হাজার টাকার জাল নোটে ৪২ লক্ষ টাকা উদ্ধার, চাঞ্চল্য মোহালিতে
হায়দ্রাবাদের হিমায়তনগরে ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। মোট ৯৫ লক্ষ ১৮ হাজার টাকা উদ্ধার হয়েছে। পুরোটাই নতুন ২ হাজার টাকার নোটে এবং তা একটি ব্যাগের ভরে গাড়ির মধ্যে রাখা ছিল।

ব্যাগ উদ্ধারের পরে গাড়ি বসা ব্যক্তিরা এত পরিমাণ টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই এত পরিমাণ টাকা উদ্ধার করা হয়। এছাড়া আয়কর দফতরেও খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবার যা তদন্ত করার তা আয়কর বিভাগ করবে।
১৮০০ কোটি পুরনো নোট নিয়ে কী করবে আরবিআই? জানলে অবাক হবেন
ধরা পড়লে কালো টাকার মালিকদের কী অবস্থা করবে কেন্দ্র তা জেনে নিন
প্রসঙ্গত, নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর নতুন নোট বাজারে আসার আগে অনেকে পুরনো নোট পাচার করতে গিয়ে ধরা পড়েছে। নতুন ২ হাজারের নোট আসার পরে তা জাল করতে গিয়ে অনেকে ধরা পড়েছে। অনেকে আবার ঘুষ দিয়ে অসৎ উপায় অবলম্বন করে নতুন নোট কোথাও থেকে জোগাড় করে বাড়িতে রেখে আয়কর হানার মুখে পড়েছে। এটাও সেই ঘটনায় আর একটি পালক যোগ করল বলেই মত ওয়াকিবহাল মহলের।












Click it and Unblock the Notifications