COVID XBB: নতুন করোনা ভ্যারিয়েন্টের হদিশ, নতুন করে সংক্রমণের ঢেউ আছড়ে পড়তে পারে ভারতে

হঠাৎ করে ভারতে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। একাধিক রাজ্যে বাড়ছে পজিটিভিটি রেট। যার নেপথ্যে রয়েছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এক্সবিবি। এই ভ্যারিয়েন্ট আবারও ভারতে করোনা সংক্রমণেক নতুন ঢেউ নিয়ে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

নতুন করোনা ভ্যারিয়েন্টের হদিশ

নতুন করোনা ভ্যারিয়েন্টের হদিশ

আবারও করোনা ভ্যারিয়েন্টের হদিশ। এবার নতুন ভ্যারিয়েন্টের নাম এক্সবিবি। নতুন করোনা ভ্যারিয়েন্টের হাত ধরে নতুন করে ভারত, আমেরিকা, সিঙ্গাপুর, ব্রুনেইয়ে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ভারতের একাধিক রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই নতুন ভ্যারিয়েন্ট ভারতে নতুন করোনা সংক্রমণের ঢেউ ভারতে থাবা বসাতে পারে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা।

একািধক রাজ্যে বাড়ছে পজিটিভিটি

একািধক রাজ্যে বাড়ছে পজিটিভিটি

নতুন করোনা ভ্যারিেয়ন্টের হদিশ পাওয়া গিয়েছে ইজরায়েেল। দুই ব্যক্তির শরীরে এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। এদিকে ভারতে একাধিক রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্র, কর্নাটক এবং গুজরাতে করোনা সংক্রমণের পজিটিভিটি রেট বাড়ছে। করোনার নতুন ভ্যারিয়েন্টই রয়েছে এর নেপথ্যে। একদিনে মহারাষ্ট্র ১৫৫ জন করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের। তেলঙ্গানায় গত ২ দিনে ১০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরেও পজিটিভিটি রেড ৫ থেকে ১০ শতাংশ হারে বেড়েছে।

কী উপসর্গ থাকছে

কী উপসর্গ থাকছে

এই নতুন ভ্যারিয়েন্টে কেউ সংক্রমিত হলে কী কী উপসর্গ থাকবে তা নিয়ে কতগুলি তথ্য প্রকাশ করেছেন গবেষকরা। করোনার যে মূল উপসর্গ গলাব্যাথা, কাশি, বমি ভাব, ক্লান্তি, মাথাব্যাথা, পেশীতে ব্যাথা এরকম উপসর্গ তো থাকবেই। তারসঙ্গে থাকবে তলপেটে ব্যাথা, ডায়রিয়া এবং অস্বস্তি। মহারাষ্ট্র এবং গুজরাতে এই উপসর্গ নিয়ে রোগীদের সংখ্যা বাড়ছে। সেকারণে জেনম সিকোয়েন্সের উপরে জোর দেওয়া হয়েছে।

কীভাবে সাবধান হবেন

কীভাবে সাবধান হবেন

এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতা এবং সাবধানতা দুটিই ভীষণ জরুরি। অত্যন্ত দ্রুত গতিতে এর সংক্রমণ ছড়াতে শুরু করেছে। এই ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়ার ক্ষমতা অত্যন্ত বেশি। ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাপিয়ে গিয়েছিল যেমন ওমিক্রন ভ্যারিয়েন্ট। সেরকমই এই ভ্যারিয়েন্ট আরও দ্রুত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। পরিচ্ছন্নতা। বারবার হাত ধোয়া, মুখে মাস্ক ব্যবহার, ভিড় জায়গা এড়িয়ে চলা এগুলি মেনে চলতে বলছেন গবেষকরা।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+