Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Covid Variant Eris: যুক্তরাজ্যে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ, মোকবিলায় কতটা তৈরি ভারত

New Covid Variant Eris: করোনার নতুন ভ্যারিয়েন্ট এরিসের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে যুক্তরাজ্যে। সেই কারণে গোটা বিশ্বকে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্থাস্থ সংস্থা। হু-এর পক্ষ থেকে সতর্ক করা হয়ছে এরিস কোভিড ১৯-এর মতোই দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ জন্য যুক্তরাজ্য সতর্কতা অবলম্বন করছে, কিন্তু ভারত কতটা তৈরি এরিসের মোকাবিলায়!

করোনার এই নতুন ভ্যারিয়েন্টের নামে ইজি.৫.১। ডাকনাম এরিস। এই সাব ভ্যারিয়েন্ট দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। এরিস ভ্যারিয়েন্টটি যে ছড়িয়ে পড়ছে, তা ৩১ জুলাই স্পষ্ট হয়। তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশগুলিকে সতর্ক করে দেয়। এ জন্য তারা কোভিড বিধি মেনে চলার নির্দেশও দিয়েছে।

New Covid Variant Eris

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, যুক্তরাজ্যে কোভিড সংক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য সংস্থা জানিয়েছে রেসপিরেটরি ডেটামার্ট সিস্টেমের মাধ্যমে রিপোর্ট করা ৪৩৬৯ নমুনার মধ্যে ৫.৪ শতাংশ কোভিড-১৯ হিসেবে চিহ্নিত হয়েছে। হাসপাতালে ভর্তির হার ১.১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

করোনার সাতটি বনতুন মামলার মধ্যে ১টি নতুন সাব ভ্যারিটেন্ট এরিসের সংক্রমণ মিলেছে। এই সপ্তাহে করোনার সংক্রমণ বাড়ে থাকে হঠাৎ করে। প্রথম এই ভ্যারিয়েন্ট পাওয়া যায় এ বছরের ৩ জুলাই। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের পরিসংখ্যানে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে সংক্রমণ।

তারপরই ৩১ জুলাই এই এরিস ভাইরাস থেকে সাবধান করে দেওয়া হয়েছে। বলা হয়েছে এটি করোনার শক্তিশালী একটি ভ্যারিটেন্ট। এটিও কোভিড ১৯-এর মতো দ্রুত ছড়াতে পারে। তাই এখন থেকেই কোভিড বিধি মেনে চলতে হবে। তা না হলে সমূহ বিপদ আসন্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সতর্কতা জারির পর অনেক দেশই সাবধান হতে শুরু করেছে।

যেমন যুক্তরাজ্য জানিয়েছে, হাসপাতালে ভর্তির সামগ্রিক হার এখনও অত্যন্ত কম। যুক্তরাজ্যের স্বাস্থ্যবিভাগ তা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে। কোভিডের উপযুক্ত আচরণ বিধি মেনে চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নিয়মিত এবং পুঙ্খানুপুঙ্খভাবে হাত ধুতে হবে। দূরত্ব বজায় রাখতে হবে।

হু জানিয়েছে, যদি শ্বাসযন্ত্রে কোনও সমস্যা হয় তবে দূরত্ব বিধি মেন চলতে হবে। এই নির্দেশ পাওয়ার পর ভারত সতর্ক রয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নজর রাখছে পরিস্থিতির উপর। সমস্ত সতর্কতা মেনে চলা হচ্ছে। এখনও পর্যন্ত দেশে কোনও সংক্রমণ নেই। তবে যাতে এই ভাইরাসের সংক্রমণ দেশে প্রবেশ করতে না পারে, সেই সতর্কতা অবলম্বন করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+