CoronaUpdate: দেশে নতুন করে করোনা আক্রান্ত ৮৭৭৪, উদ্বেগ বাড়ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন নিয়ে
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক বাড়ছে। দক্ষিণ আফ্রিকায় মিলেছে এই নতুন ভ্যারিয়েন্ট। B.1.1529 নামেএই করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে ওমিক্রন। গবেষক এবং চিকিৎসকরা জানিয়েছেন এই ভ্যারিয়েন্ট আরও বেশ
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক বাড়ছে। দক্ষিণ আফ্রিকায় মিলেছে এই নতুন ভ্যারিয়েন্ট। B.1.1529 নামেএই করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে ওমিক্রন। গবেষক এবং চিকিৎসকরা জানিয়েছেন এই ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রমক।

আর এই তথ্য সামনে আসার পরেই উদ্বেগ ছড়িয়েছে গোটা বিশ্বে। বাদ যায়নি ভারতও। ইতিমধ্যে করোনার নয়া স্ট্রেন নিয়ে একাধিক আগাম ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
তবে করোনার নয়া স্ট্রেন সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে। আর এই আতঙ্কের মধ্যেই আজ রবিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৭৭৪ জন। শুধু তাই নয়, স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৬২১ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৬৮,৫৫৪ জন।
তবে উদ্বেগ বাড়ছে দেশে করোনাতে অ্যাক্টিভ আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ে। গোটা দেশে এই মুহূর্তে করোনাতে আক্রান্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লাখ হয়ে গিয়েছে।
তবে গত ২৪ ঘন্টাতে আক্রান্তের থেকে বহু মানুষ সুস্থ হয়ে উঠেছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় গোটা দেশে ৯৪৮১ জন করোনা আক্রান্ত মানুষ সুস্থ হয়ে উঠেছেন। করোনাতে মোট সুস্থতার সংখ্যা ৩,৩৯,৯৮,২৭৮ জন।
তবে করোনা নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা নিয়ে উদ্বেগ বেড়েছে গবেষকদের। ভাইরোলজিস্ট গগনদীপ কাঙ্গ জানিয়েছেন এই করোনা ভাইরাসের সংক্রমণ আরও বেশি সংক্রামক। শুধু দক্ষিণ আফ্রিকা নয়। করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্ট আরও অনেক দেশে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নভেম্বরের ৯ তারিখে প্রথমএই ভ্যারিয়েন্টের সন্ধান মিেলছে। শরীরে ইমিউন সিস্টেমে আঘাত হানার ক্ষমতা রাখে এই ভ্যারিয়েন্ট।
তারপরেই তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন চিহ্নিত হওয়ার আগেই এটি ছড়িয়ে পড়তে পারে। সেই আশঙ্কা রয়েই যাচ্ছে। যদিও করোনার বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র অস্ত্র দ্রুত ভ্যাকসিন দেওয়া। এখনও পর্যন্ত গোটা দেশে 121.94 কোটিরও বেশী ভ্যাকসিন দেওয়া হয়েছে সাধারন মানুষকে। শনিবার গোটা দেশে 82,86,058 লাখ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর সেই হিসাব ধরে দেশে এই মুহূর্তে মোট 1,21,94,71,134 মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।
কিন্তু ভ্যাকসিন দিলেও কি ভয় কাটবে? কার্যত উদ্বেগের খবর শোনাচ্ছেন এইমসের আধিকারিকরা। তাঁরা বলছেন, এই মুহূর্তে যে সমস্ত ভ্যাকসিন রয়েছে তা কাজ করবে না করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের উপর। যদিও এই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। একাংশের দাবি, করোনার নয়া স্ট্রেন খুব একটা সংক্রমক নয়। যদিও এই সংক্রমণ ঘিরে গোটা বিশ্বেই নতুন করে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications