করোনার নতুন ভ্যারিয়েন্ট হানা দিয়েছে ইজরায়েলে, কী এই ভ্যারিয়েন্ট এবং কী এর উপসর্গ জেনে নিন
করোনার নতুন ভ্যারিয়েন্ট হানা দিয়েছে ইজরায়েলে, কী এই ভ্যারিয়েন্ট এবং কী এর উপসর্গ জেনে নিন
করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ একদিকে যেমন আশা দেখাচ্ছে ভারতে তেমনই উদ্বেগ বাড়িয়েছে ইজরায়েলে। সেখানে মিলেছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। নিশ্চিত করেছেন গবেষকরা। তাঁরা জানিয়েছেন ইজরায়েলে যে নতুন ভ্যারিন্টের হদিশ মিলেছে তাতে রয়েছে ওমিক্রনের দুই রকমের সাব ভ্যারিয়েন্ট। দুটো একসঙ্গে মিলে তৈরি করেছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট।

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট
করোনা ভাইরাসের আবার নতুন ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। ইজরায়েলে বেশ কয়েকজন এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের শিকার হয়েছেন। গবেষকরা এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন ওমিক্রনেরই দুটি সাব ভ্যারিয়েন্ট মিলে তৈরি হয়েছে এই নতুন করোনা ভ্যারিয়েন্ট। BA.1এবং BA.2 এই দুটি ভ্যারিয়েন্ট মিলেই করেনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। ইজারেয়ল বিমান বন্দরে বাইরে থেকে আসা এক যাত্রীর শরীরে এই নতুন ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। তবে এখনও এই নতুন ভ্যারিয়েন্টের নাম দেননি বিজ্ঞানীরা।

এর উপসর্গ কী
নতুন ভ্যারিয়েন্টে যাঁরা সংক্রমিত হচ্ছেন তাঁদের শরীরে কী কী উপসর্গ দেখা দিচ্ছে এই নিয়ে নতুন করে পর্যবেক্ষণ শুরু করেছেন গবেষকরা। তাঁরা জানিয়েছেন ওমিক্রনের মতই মৃদু উপসর্গ দেখা দিচ্ছে রোগীদের মধ্যে। হালকা জ্বর, মাথাব্যাথা তার সঙ্গে পেশীতে ব্যাথা অনুভব করছেন রোগীরা। তার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হচ্ছে না। যে ২ জনের শরীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে তাঁরা দুজনই কিশোর বলে জানা গিয়েছে।

কী বলছে ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রক
ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রক অবশ্য এখনই এই নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন। যে ২ কিশোরের শরীরে এই নতুন ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে তাঁরা বিমানে ওঠার আগেই ধরা পড়েছেন অর্থাৎ বিমানে ওঠার আগেই করোনা পরীক্ষার সময় তাঁদের আটকে দেওয়া হয়। সংক্রণ ধরা পড়ার পরেই তাঁদের বাড়িতে আইসোলেশনে পাঠানো হয়েছিল। এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্টের নতুন করে সংক্রমণ ধরা পড়েনি। যেহেতু বিমানে ওঠার আগেই তাঁদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।

কীভাবে তৈরি হল এই নতুন ভ্যারিয়েন্ট
ইজরায়েলের গবেষকরা দাবি করেছেন এই নতুন ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে একই ভ্যারিয়েন্টের দুই সাব ভ্যারিয়েন্টের অভিযোজনের ফলে। একই ভ্যারিয়েন্টের দুটি সেল যখন অভিযোজন ঘটায় তখন অনেক সময় নতুন ভ্যারিয়েন্ট তৈরি হয়ে যায়। এমনই দাবি করেছেন গবেষকরা। তবে আশার কথা যেটা তাঁরা শুনিয়েছেন এই নতুন ভ্যারিয়েন্ট হয়তো তেমন মারাত্মক আকার কিছু নেবে না। এদিকে চিন, কোরিয়া এবং আমেরিকায় ফের করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিতে শুরু করেছে। চিন ফের লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications