ভারতে প্রথম সূচবিহীন টিকা জাইডাস ক্যাডিলার ‘জাইকভ-ডি, এই ভ্যাকসিনের মূল্য কত
ভারতে প্রথম সূচবিহীন টিকা ‘জাইকভ-ডি’
আগেই জানা গিয়েছিল ভারতের হাতে একটা করোনার নতুন টিকা আসার কথা। সূত্র মারফত জানা গিয়েছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম ডিএনএ টিকা জাইকভ-ডি হাতে পাওয়ার জন্য সবরকমই উদ্যোগ আগে নেওয়া হয়েছিল। আর এই টিকা তৈরি করতে টিকা উৎপাদন সংস্থা জাইডাস ক্যাডিলার সাথে কেন্দ্রীয় সরকার এবিষয়ে আলোচনা করেছিলেন। এবার অ্যান্টি-কোভিড ভ্যাকসিন জাইকভ-ডি দেশে ইনোকুলেশন ড্রাইভে অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এই ভ্যাকসিনের ব্যাচ সরবরাহ করতে শুরু করে দিয়েছে।

ফার্ম সূত্রে কী জানা গেল
ফার্মাসিউটিক্যাল ফার্ম সূত্রে জানা গিয়েছে, ফার্ম ইতিমধ্যে জাইকভ-ডিয়ের তিন জোজ ভারত সরকার দিয়েছে। এটি ভ্যাকসিন যাতে বেসরকারিভাবে পাওয়া যায় সেই বিষয়ে পরিকল্পনা করছে।

জাইকভ-ডি কী
জাইকভ-ডি ভ্যাকসিন ২০২১ সালের আগস্ট মাসে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া থেকে এটি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে। এটি বিশ্বের একমাত্র সূচ ছাড়া করোনা ভ্যাকসিন। তাছাড়া এটি প্রথম প্লাজমিড ডিএনএ ভ্যাকসিন।

নয়া ভ্যাকসিনের দাম কত
এই ভ্যাকসিন নিলে ব্যাথা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যেটির সাহায্যে ভ্যাকসিন দেওয়া হবে তার মূল্য ৯৩ টাকা। আর এই জাইকভ-ডি টিকার প্রতি জোজের মূল্য ৩৫৮ টাকা পড়বে। এটি ভ্যাকসিন আমেদাবাদের তৈরি হয়েছে। উৎপাদন সংস্থা এই টিকার তিন জোজের মূল্য দিয়েছে ১৯০০ টাকা। এখন এই ভ্যাকসিনের প্রতি জোজের দাম ২৬৫ টাকা পড়বে। প্রথম ডোজের ২৮ দিনের মাথায় দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এই ভ্যাকসিন হাতেই দেওয়া হবে বলে জানা গিয়েছে।

কত বছর বয়সীদের এটি দেওয়া হবে
নতুন ভ্যাকসিন জাইকভ ডি ১২ বছর তার বেশি বয়স্কদের দেওয়া হবে। যদিও জানা গিয়েছে প্রথম দিকে এই নতুন ভ্যাকসিন প্রাপ্ত বয়স্কদের দেওয়া হবে।

কোন কোন ভ্যাকসিন দেশীয় টিকা
হায়দরাবাদে এই নতুন ভ্যাকসিন এখন কিশোর- কিশোরীদের দেওয়া হচ্ছে। কো-ভ্যাকসিন ও জাইকভ-ডি ভ্যাকসিন ভারতের প্রথম দুটি দেশীয় টিকা। যা করোনার বিরুদ্ধে লড়তে সাহায্যও করছে দেশবাসীকে।












Click it and Unblock the Notifications