ভয়ঙ্কর সংক্রামক করোনা স্ট্রেন ছড়াচ্ছে অন্ধ্রে, জগনমোহনকে ফোন প্রধানমন্ত্রী মোদীর
ভয়ঙ্কর সংক্রামক করোনা স্ট্রেন ছড়াচ্ছে অন্ধ্রে, জগনমোহনকে ফোন প্রধানমন্ত্রী মোদীর
দক্ষিণের তিন রাজ্য কাঁপছে করোনায়। নেপথ্যে রয়েছে ভয়ঙ্কর এক স্ট্রেন। অন্ধ্রপ্রদেশ সরকার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন করোনার এই ভয়ঙ্কর সংক্রামক স্ট্রেন দ্রুত ছড়াচ্ছে যুব সম্প্রদায়ের মধ্যে। সেকারণেই তাতে লাগাম টানা যাচ্ছে না। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং কর্ণাটকে ছড়িয়ে পড়েছে এই ভয়ঙ্কর সংক্রামক করোনার স্ট্রেন। সেন্টার ফর সেলুলার এবং মলিকিউলার বায়োলজির তরফে জানানো হয়েছে করোনার এই স্ট্রেন কয়েরগুণ বেশি সংক্রামক। সেকারণেই দ্রত হারে ছড়াচ্ছে এটি। তাতে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না।
যুবাদের থেকেই দ্রুত হারে ছড়াচ্ছে সংক্রমণ। বেঙ্গালুরুর অর্ধেক শহর করোনায় কাবু হয়ে গিয়েছে। হায়দরাবাদের গবেষণা সংস্থা অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটকের করোনার নমুনা সংগ্রহ করে গবেষণা চালিয়ে এই তথ্য প্রকাশ্যে এনেছে। প্রায় ২৫০ টি নমুনা কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়েছিল। করোনা সেকেন্ড ওয়েভ ভয়ঙ্কর আকারে ছড়িয়ে পড়ার কারণ কিন্তু এর সংক্রামক অবস্থা। সেকেন্ড ওয়েভ ছড়াচ্ছে যে করোনা ভাইরাস সেটি কয়েকগুণ বেশি সংক্রামক আগেরটির থেকে।

ইতিমধ্যেই অন্ধ্রের করোনা পরিস্থিতির কথা জানতে চেয়ে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই একাধিক রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তেলেঙ্গানাতেও জারি হয়েছে লকডাউন। ১৮ বছরের উর্ধ্বে সকলের টিকাকরণ শুরু হলেও অন্ধ্রপ্রদেশ সেপ্টেম্বরের আগে সেটা শুরু করতে পারবে না বলে জানিয়েছে। কারণ এই মুহূর্তে আগে করোনা পরিস্থিতি সামাল দেওয়াই বড় কথা বলে মনে করছে মুখ্যমন্ত্রী জগনমোগন রেড্ডি।
এদিকে সেকেন্ড ওয়েভের ধাক্কা সামলে ওঠার আগেই নাকি দেশে এসে পড়বে থার্ড ওয়েভে। আগামী ১৫ দিন আরও ভয়ঙ্কর হতে চলেছে বলে দাবি করা হয়েছে। করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলায় কড়া পদক্ষেপ করার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে সবরকম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। বিশেষ করে অক্সিজেন সরবরাহ যাতে পর্যাপ্ত থাকে সেদিকে নির্দেশ দিতে বলেছে।












Click it and Unblock the Notifications