প্রধানমন্ত্রী মোদীকে ফোন বাংলাদেশের নতুন প্রধান মহঃ ইউনুসের, হিন্দুদের প্রসঙ্গে কী বললেন তিনি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহঃ ইউনুস শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। তিনি নিজের দেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের সুরক্ষার আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পরে মহঃ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হন। তারপর থেকে এটাই ছিল তাঁদের প্রথম টেলিফোনে কথা।

তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে করা পোস্টে গণতান্ত্রিক, স্থিতিশীল ও শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সমর্থনের কথা জানিয়েছেন।

muhammad yunus

  • ফোন পেয়েছেন মোদী

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, অধ্যাপক ইউনুসে থেকে একটি টেলিফোন কল পেয়েছেন। বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেছেন। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সমর্থনের কথা জানিয়েছেন তিনি। মোদী জানিয়েছেন, মহঃ ইউনুস তাঁকে হিন্দু-সহ সব সংখ্ালঘুগের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

  • মোদীর প্রতিশ্রুতি

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন উন্নয়ন ও উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সমর্থন করার জন্য ভারতের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

  • দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা

দুই নেতা নিজেদের জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার উপায় নিয়েও আলোচনা করেছেন।

  • প্রধানমন্ত্রী মোদী উদ্বেগ প্রকাশ করেছিলেন

প্রসঙ্গত উল্লেখ্য, লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, একটি প্রতিবেশী দেশ হিসেবে তিনি বাংলাদেশে যা কিছু ঘটছে, তা নিয়ে উদ্বেগ বুঝতে পারেন। তিনি আশা করছেন সেখানকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।

প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ভারত সব সময়ই চায় প্রতিবেশী দেশ যেন শান্তি ও সমৃদ্ধির পথে অগ্রসর হয়।

  • ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছিলেন

গত পাঁচ অগাস্ট সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়ার পর বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন মহঃ ইউনুস। তারপরেই প্রধানমন্ত্রী মোদী তাঁকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, প্রফেসর মহঃ ইউনুসকে তাঁৎ নতুন দায়িত্ব নেওয়ার জন্য তাঁর শুভেচ্ছা। ভারত হিন্দু ও অনব্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে সেখানে দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরার অপেক্ষায় রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+