ভারত-ফ্রান্স সম্পর্কের নতুন অধ্যায়? আজ মুখোমুখি মোদী ও ম্যাক্রোঁ, দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন দুই নেতা
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)-র তিন দিনের ভারত সফর শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনি মুম্বইয়ে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) ও সুনেত্রা পাওয়ার (Sunetra Pawar)-ও।

সফরের প্রথম দিনেই মুম্বইয়ে লোক ভবনে মোদী এবং ম্যাক্রোঁনের বৈঠক হওয়ার কথা। জানা গিয়েছে যে, বিকেল সাড়ে তিনটা নাগাদ দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন দুই নেতা। মূলত ভারত এবং ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি খতিয়ে দেখা থেকে শুরু করে প্রযুক্তি, উদ্ভাবন, বাণিজ্য সহ নতুন ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়ানোর রূপরেখা নিয়েই আলোচনা হবে এই বৈঠকে।
Bienvenue en Inde !
— Narendra Modi (@narendramodi) February 17, 2026
L’Inde se félicite de votre visite et entend donner un nouvel élan à notre partenariat stratégique. Je suis convaincu que nos discussions renforceront davantage la coopération dans divers secteurs et contribueront au progrès mondial.
À très bientôt à Mumbai,… https://t.co/5gDTDt6llp
বৈঠকটি হয়ে যাওয়ার পর প্রায় ১২টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিরক্ষা, বাণিজ্য, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য এবং সরবরাহ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিও এতে অন্তর্ভুক্ত থাকবে বলে জানা যাচ্ছে।
প্রতিরক্ষা সহযোগিতাও এই আলোচনার বড় একটি বিষয়। সম্প্রতি সরকারিভাবে ভারত ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে। সেইসঙ্গে বেঙ্গালুরুতে ষষ্ঠ বার্ষিক প্রতিরক্ষা সংলাপেও বসতে চলেছে দুই দেশ। সেখানে বর্তমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি আরও দশ বছরের জন্য নবীকরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালে নির্ধারিত প্রতিরক্ষা শিল্প রোডম্যাপ অনুযায়ী বায়ু এবং সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির দিকেও জোর দেওয়া হবে।
সফরটি শুরুর আগে দুই জনেই সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছিলেন। মোদী বলেন, "এই সফর ভারত এবং ফ্রান্স সম্পর্ককে নতুন গতি দেবে।" ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron) জানান, ব্যবসা, শিল্প, সংস্কৃতি এবং ডিজিটাল ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি এসেছেন। যাতে দুই দেশের সম্পর্ক আগের থেকে আরও মজবুত হয়ে যায়।
সমস্তটা মিলিয়ে, মনে করা হচ্ছে যে, এই সফর দুই দেশের কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে দেবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications