বিজেপির নেতৃত্বে নতুন অধ্যায়! নাড্ডার পর কে? নিতিন নবীন কী তবে পরবর্তী মুখ? ঘোষণা হবে এই দিন

বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি কে হচ্ছেন, তা নিয়ে চলতে থাকা জল্পনার অবসান খুব শীঘ্রই হতে চলেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে যে, আগামী ২০ জানুয়ারি বিজেপির নতুন জাতীয় সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আর তার এক দিন আগে, অর্থাৎ ১৯ জানুয়ারি শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া।

১৯ জানুয়ারি দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। একইদিনে আবার বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত মনোনয়ন পত্র খতিয়ে দেখা হবে। তারপর আবার বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। একজনের বেশি যদি মনোনয়ন জমা দেন, তাহলে তার পরের দিন অর্থাৎ, ২০ জানুয়ারি সকাল সাড়েএগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া হবে। আর যদি মাত্র একজন মনোনয়ন জমা দেন তাহলে সর্বভারতীয় সভাপতি হিসেবে তাঁর নামই ঘোষণা করা হবে।

আর এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি বর্তমান বিজেপি জাতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীনের হাতে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিহারের পাঁচবারের বিধায়ক নীতিন নবীনকে গত বছরের ১৪ ডিসেম্বর জাতীয় কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছে যে, সেই সময় থেকেই দলের মধ্যে প্রজন্ম বদলের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছিল।

দলীয় সূত্রের খবর যে, আগামী সপ্তাহেই সভাপতি পদে নিজের মনোনয়ন জমা দিতে পারেন নীতিন নবীন। অন্য কোনও নেতার এই দৌড়ে নামার সম্ভাবনা কার্যত নেই বলেই জানাচ্ছে বিজেপির অন্দরের মহল। সেই কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

উল্লেখ্য, বর্তমান বিজেপি সভাপতি জে পি নাড্ডাও এই একই পথে হেঁটেছিলেন। ২০১৯ সালের জুন মাসে তিনি প্রথমে জাতীয় কার্যনির্বাহী সভাপতি হন। তারপর অমিত শাহের স্থলাভিষিক্ত হয়ে, ২০২০ সালের ২০ জানুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেন তিনি।

৪৫ বছর বয়সি নীতিন নবীন হলেন প্রয়াত বিজেপি নেতা এবং প্রাক্তন বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার পুত্র। দলের মধ্যে তিনি আদর্শগত ভাবে দৃঢ় এবং সংগঠনের সঙ্গে গভীরভাবে যুক্ত একজন নেতা হিসেবেই পরিচিত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সঙ্গেও তাঁর দীর্ঘদিনের যোগ রয়েছে। বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীতিন নবীন রাজ্য সরকারের মন্ত্রী হিসেবেও দু'বার দায়িত্ব পালন করেছেন।

সূত্র অনুসারে জানা গিয়েছে যে, বিজেপি সভাপতির পদে মোট তিন সেট মনোনয়ন জমা পড়বে। একটি মনোনয়নে থাকবেন ২০ জনেরও বেশি রাজ্য বিজেপি সভাপতির স্বাক্ষর। দ্বিতীয় সেটে স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ এবং বর্তমান সভাপতি জে পি নাড্ডা। তৃতীয় মনোনয়নপত্রে বিজেপির জাতীয় কাউন্সিলের সদস্যদের স্বাক্ষর থাকবে।

সব মিলিয়ে ২০ জানুয়ারি বিজেপির নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+