টিকাকরণে নয়া মাইলফলক ভারতের, পেরিয়ে গেল ১০০ কোটির গণ্ডি
গত কয়েকদিনে ফের খানিকটা উর্ধ্বমুখী হয়েছে ভারতের করোনা চিত্র। কিন্তু তার মধ্যেই এবার করোনা টিকাকরণে ১০০ কোটির মাইলফলক পার করে ফেলল ভারত। তৈরি হল নয়া রেকর্ড। এদিকে ভারতের এই ১০০ কোটির সেঞ্চুরিতে উচ্ছ্বাসের ছবিই ধরা পড়ছে স্বাস্থ্য মহলের অন্দরে। পরিসংখ্যান বলছে, বুধবার পর্যন্ত দেশের ৯৯ কোটি ৭০ লক্ষ মানুষের টিকাকরণ হয়েছিল।

টিকাকরণে নতুন মাইলফলক
বৃহঃষ্পতিবার সকালেই টিকাকরণ ১০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল। যদিও এখনও পর্যন্ত গোটা দেশে করোনা টিকার দুটি ডোজ পেয়েছেন মাত্র ৩১ শতাংশ প্রাপ্তবয়ষ্ক। সেখানে দেশের ৭৪ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকার প্রথম ডোজ পেয়েছেন বলে জানা যাচ্ছে। তাই এখানে খানিকটা হলেও উদ্বেগ তো রয়েই যাচ্ছে। কারণ করোনা থেকে সর্বোচ্চ সুরক্ষা পেতে দুটি ডোজই যে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ তা বারেবারেই বলছেন বিশেষজ্ঞরা।

আসছে নতুন গান
অন্যদিকে উৎসব আবহে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা ছিল। তাই আগাম সতর্কতা নিয়েই করোনা টিকাকরণ জোরকদমে জারি রেখেছিল কেন্দ্র। আর তাতেই মিলেছে সাফল্য। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। এদিকে এই নয়া মাইলফলকে স্মরণীয় করে রাখতে একাধিক পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ড মনসুখ মাণ্ডব্য জানান টিকাকরণের এই মাইলস্টোন উদযাপনে কেন্দ্র একটি গান লঞ্চ করা হবে সরকারের তরফে।

উদযাপনে বড় পরিকল্পনা রাজ্যের
বৃহস্পতিবারই ওই গান সামনে আসতে পারে বলে জানা যাচ্ছে। তবে শুধু গান নয়, থাকবে অডিও ভিস্যুয়ালও প্রেজেন্টেশনও। সূত্রের খবর, দিল্লির লালকেল্লা থেকে এই অডিও ভিস্যুয়াল প্রেজেন্টেশনটি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর হাত ধরেই মুক্তি পেতে চলেছে। অন্যধিকে করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে দেশ ইতিহাস সৃষ্টি করায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী দেশবাসীকে অভিনন্দনও জানিয়েছেন।

টিকাকরণে এগিয়ে কোন কোন রাজ্য
অ্নযদিকে নীতি আয়োগের সদস্য ডঃ ভি কে পাল বলেন, মাত্র ৯ মাসেই টিকা দেওয়ার ক্ষেত্রে লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছে ভারত। পরিসংখ্যান বলছে দেশে টিকাকরণে এগিয়ে থাকা পাঁচ রাজ্যের তালিকায় রয়েছেন ত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গুজরাত এবং মধ্যপ্রদেশ। তার মধ্যে শুধুমাত্র বাংলাতেই টিকাকরণ হয়েছে ৬,৮৫,১২,৯৩২ জনের।












Click it and Unblock the Notifications