Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সীমান্ত পেরিয়ে পাক জঙ্গি ঘাঁটিতে চলে স্ট্রাইক! কীভাবে পরিকল্পনা সাজিয়েছিলেন নয়া CDS

সীমান্ত পেরিয়ে পাক জঙ্গি ঘাঁটিতে চলে স্ট্রাইক! কীভাবে পরিকল্পনা সাজিয়েছিলেন নয়া CDS

দীর্ঘ ৯ মাস পর নয়া চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ CDS পেল দেশ। হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর নয় মাস পরে এই পদের জন্য নিয়োগ করা হল। দীর্ঘদিন ধরে এই পদ খালি ছিল। একাধিক নাম নিয়ে জল্পনা ছিল। শেষমেশ লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকেই দেশের দ্বিতীয় সিডিএস হিসাবে নিয়োগ দেয় মোদী সরকার। অনিল চৌহান সরকারের সামরিক বিষয়ক সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন বলেও জানা যাচ্ছে। নয়া এই নির্দেশ দেশের তিন বাহিনীকে আরও সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

চিনকে রুখতে অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে

চিনকে রুখতে অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে

অনিল চৌহান সেনাবাহিনীর অন্যতম অভিজ্ঞ একজন আধিকারিক। একাধিক সামরিক অভিযান সফলভাবে পরিচালনা করেছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। শুধু তাই নয়, তাঁকে চীন বিষয়ক বিশেষজ্ঞ হিসেবেও সেনাবাহিনীতে বিশেষ পরিচিত রয়েছে তাঁর। এমনকি সন্ত্রাসদমনে বিশেষ ভাবে দেশের নয়া সিডিএসের অভিজ্ঞতা রয়েছে। কার্যত এই মুহূর্তে ভারতের কাছে বড় চ্যালেঞ্জ সীমান্তে চিনের দাদাগিরি সামাল দেওয়া। সেখানে দাঁড়িয়ে নয়া সিডিএসের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে বলে জানা যাচ্ছে।

বালাকোট অভিযানেও অন্যতম ছিলেন নয়া সিডিএস

বালাকোট অভিযানেও অন্যতম ছিলেন নয়া সিডিএস

বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালে বালাকোট বিমান হামলার সময় অনিল চৌহান ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস (ডিজিএমও) ছিলেন। পুলওয়ামাতে হওয়া ভয়ঙ্কর জঙ্গি হামলার জবাব দিতে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। একেবারে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে আসে জওয়ানরা। আর এই অপারেশন চালাতে দীর্ঘ পরিকল্পনা করা হয়। সূত্রে জানা যাচ্ছে, এই অপারেশনের পরিকল্পনা করতে যে সমস্ত সেনা অফিসাররা ছিলেন তাঁদের মধ্যে একজন ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান।

অজিত দোভালের সঙ্গে কাজ করেন

অজিত দোভালের সঙ্গে কাজ করেন

দেশের নতুন সিডিএস অনিল চৌহান গত বছর ইস্টার্ন আর্মি কমান্ডার হিসেবে অবসর নিয়েছিলেন। অবসর গ্রহণের পর, তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভালের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। প্রতিরক্ষামন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে (অবসরপ্রাপ্ত) পরবর্তী সিডিএস হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কপ্টার দুর্ঘটনাতে প্রয়াত রাওয়াত

কপ্টার দুর্ঘটনাতে প্রয়াত রাওয়াত

বলে রাখা প্রয়োজন, গত কয়েক মাসে আগে ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনাতে মৃত্যু হয় সিডিএস বিপিন রাওয়াত। এরপর থেকেই ফাঁকা ছিল এই পদ। বুধবার রাতে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+