British PM Keir Starmer-Pm Modi: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণ মোদীর! আরও কী কথা হল
British PM Keir Starmer-Pm Modi: ব্রিটেনের ক্ষমতায় বড় পরিবর্তন। সে দেশের মানুষের রায়ে মুখ থুবড়ে পড়লেন ভারতীয় বংশদ্ভুত ঋষি সুনক। দীর্ঘ প্রায় ১৪ বছর পর ব্রিটেনের ক্ষমতায় লেবার পার্টি। সে দেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন কিয়ের স্টার্মার (Labour Party leader Keir Starmer)।
মসনদে বসার পরেই কিয়ের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুজনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের। ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসার জন্য কিয়েরকে শুভেচ্ছা জানান মোদী। একই সঙ্গে ভারতেও আমন্ত্রণ জানান তাঁকে (British PM Keir Starmer-Pm Modi) ।

British PM Keir Starmer-Pm Modi: কী আলোচনা হল দুজনের
ব্রিটেনের সঙ্গে ভারতের সম্পর্ক সব সময় ভালো। প্রধানমন্ত্রী পদে ঋষি সুনক থাকার সময়ও দু'দেশের সম্পর্ক আরও মজবুত হয় কার্যত। এই অবস্থায় কিয়ের স্টার্মারের সঙ্গে মোদীর ফোনালাপ (British PM Keir Starmer-Pm Modi) খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
PMO অনুসারে, নরেন্দ্র মোদী কিয়ের স্টার্মারের সঙ্গে ভারত এবং ব্রিটেনের সম্পর্কের কথা তুলে ধরেন। কীভাবে গত কয়েক বছরে উভয় দেশ একে অপরের কাছাকাছি এসেছে, কীভাবে অনেক ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে তাও আলোচনা হয় বলে খবর।
পাশাপাশি ব্রিটেনের বসবাসকারী ভারতীয়দের বিষয়ে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। ফোনালাপের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট (বর্তমান এক্স) করেছেন। যেখানে কিয়ের স্টার্মারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি এবং বিশ্বের মঙ্গলের জন্য ব্যাপক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ সোশ্যাল মিডিয়ায় উল্লেখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বলে রাখা প্রয়োজন, ভারত এবং ব্রিটেন দুই বছরেরও বেশি সময় ধরে কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন সরকারের সঙ্গে একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (Free Trade Agreement (FTA) নিয়ে আলোচনা করছে।
কিন্তু ভারত এবং ব্রিটেনে সাধারণ নির্বাচন ছিল। আর সেজন্য ১৪ তম বৈঠকের পর আলোচনা স্থগিত হয়ে যায়। এর মধ্যেই কিয়ের স্টার্মার প্রধানমন্ত্রী পদে এসেছেন। এই অবস্থায় বিষয়টি নিয়ে ফের একবার আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এমনকি দীর্ঘ ফোনালাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন বলেও জানা গিয়েছে। ফলে ফ্রি টেড নিয়ে আশার আলো তৈরি হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications