জয়পুরে কুঁয়ো থেকে ৫টি দেহ উদ্ধারের পরদিন ভেসে উঠল নবজাতকের দেহ
শনিবার জয়পুরের দুদুর একটি কূপ থেকে তিন বোন এবং তাঁদের দুই সন্তানের দেহ উদ্ধার করা হয়েছিল। এদিন সেখান থেকে এক নবজাতকের দেহ উদ্ধার করা হয়েছে। গার্হস্থ হিংসারকারণে এই আত্মহত্যা বলে জানা গিয়েছে। অন্যদিকে তিন বোনের মধ্য
শনিবার জয়পুরের দুদুর একটি কূপ থেকে তিন বোন এবং তাঁদের দুই সন্তানের দেহ উদ্ধার করা হয়েছিল। এদিন সেখান থেকে এক নবজাতকের দেহ উদ্ধার করা হয়েছে। গার্হস্থ হিংসার কারণে এই আত্মহত্যা বলে জানা গিয়েছে। অন্যদিকে তিন বোনের মধ্যে দুজন অন্তঃসত্তা ছিলেন বলেও জানা গিয়েছে।

শনিবার যাঁদের দেহ উদ্ধার করা হয়েছিল, তাঁরা হলেন, কালু দেবী (২৭), মমতা (২৩) এবং কমলেশ (২০)। আর দুটি বাচ্চার মধ্যে একটির বয়স ৪ বছর আর একটির মাত্র ২৭ দিন। দুই সন্তানই কালু দেবীর।
জানা গিয়েছে, দুই অন্তঃসত্তা মহিলার একজন কূপেই সন্তান প্রসব করেন। রবিবার সেই সদ্যোজাতের দেহ উদ্ধার করা হয়। তবে আগে পাঁচটি দেহ উদ্ধারের সময় সদ্যোজাতের দেহ ছিল না বলেই জানিয়েছে পুলিশ। সেখানকার মীনা সমাজের নেতা ফুলচাঁদ মীনা জানিয়েছেন, স্থানীয় কয়েকজন সদ্যোজাতের দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
কালু দেবী (২৭), মমতা (২৩) এবং কমলেশ (২০)-বিয়ে হয়েছিল ২০০৩ সালে একই পরিবারের তিনজনের সঙ্গে। তিনজনই চাকরি করতে চেয়েছিল। যার জন্য পড়াশোনাও করেছিলেন তাঁরা। কালু দেবী বিএ অনার্সের শেষ বর্ষে পড়াশোনা করছিলেন। মমতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন এবং কমলেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।
তাদের স্বামীরা পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তাঁরা চাইতেন না, বাড়ির মহিলারা কাজ করুক কিংবা পড়াশোনা করুক। এছাড়া তিন ভাই নরসি, গোরিও এবং মুকেশ মদ খেয়ে স্ত্রীদের মারধর করত বলে অভিযোগ।
নিজেদের আত্মহত্যার একদিন আগে, মমতা তাঁর হোয়াটসঅ্যাপে লিখেছিলেন, প্রতিদিন মরার চেয়ে একবারে মরে যাওয়া ভাল। কমলেশও হোয়াটসঅ্যাপে যে স্ট্যাটাস দিয়েছিলেন, তার থেকে পরিষ্কার আত্মহত্যার পিছনে রয়েছে শ্বশুরবাড়ি। পুলিশ তিন ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।












Click it and Unblock the Notifications