বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের পর এবার অ্যাপ! রাজ্যে সরকারি কর্মীদের কাজে নজরদারি

বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের পর এবার সরকারি কর্মীদের কাজে নজরদারিতে নতুন অ্যাপ আনতে চলেছে ত্রিপুরা সরকার। এই অ্যাপের মাধ্যমে কর্মক্ষেত্রে কর্মীদের কাজের পর্যালোচনাও করা হবে বলে জানা গিয়েছে।

ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা জানিয়েছেন, উন্নয়নের নিরিখে ত্রিপুরা একেবারে নিচের দিকে রয়েছে। সরকারি কর্মীদের ওয়ার্ক কালচার নিয়েও প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতির পরিবর্তন করতে চায় ত্রিপুরার নতুন সরকার। কর্মীদের মধ্যে শৃঙ্খলা, নিয়ানুবর্তিতা ফিরিয়ে আনতে চায় সরকার।

শুধু নিচু তলার সরকারি কর্মীরাই নন, ত্রিপুরা ক্যাবিনেটের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী, অন্য মন্ত্রী, পদস্থ আমলাদেরও এই নিয়মের আওতায় আনা হচ্ছে। রাজ্য সচিবালয় থেকে এই কাজের শুরু হবে। এর পরবর্তী পর্যায়ে তা জেলার সদর, ডায়রেক্টরেট এবং সরকারি অন্য অফিসগুলোতেও শুরু হবে।

উপ মুখ্যমন্ত্রী বলেছেন, সরকারি কর্মীদের যেমন সপ্তম পে কমিশনের সুবিধা দেওয়া হবে, ঠিক তেমনই কর্মীদের কাছ থেকে প্রতিদিনের ভিত্তিতে কাজের খতিয়ান নেওয়া হবে। পুরো বিষয়টির নজরদারি করা হবে মুখ্যমন্ত্রীর অফিস থেকে। এছাড়াও সরকারি অফিসগুলিতে কাগজের ব্যবহার কমিয়ে তাকে ই-অফিসে রূপান্তরিত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+