২০১৯-এ বিজেপি জেতার পর এই কাজটি অবশ্যই করা হবে! বিরোধীদের হুঁশিয়ারি অমিত শাহের
২০১৯-এ লোকসভা নির্বাচনে জেতার পর নতুন বিজেপি সরকার সব অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেবে। মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদে দলের প্রচারে গিয়ে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
২০১৯-এ লোকসভা নির্বাচনে জেতার পর নতুন বিজেপি সরকার সব অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেবে। মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদে দলের প্রচারে গিয়ে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

ভোপাল থেকে ৭০ কিমি দক্ষিণে হোসেঙ্গাবাদের বুথ পর্যায়ের কর্মীদের বৈঠকে গিয়ে কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টিকে অনুপ্রবেশকারীদের মদতদাতা বলে চিহ্নিত করে হুঁশিয়ারি দেন। অনুপ্রবেশকারীরাই এইসব দলের ভোটব্যাঙ্ক বলে কটাক্ষ করেন অমিত শাহ। এই ইস্যুর সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন অমিত শাহ। দুদিনের সফরে মধ্যপ্রদেশে গিয়েছেন অমিত শাহ।
বৈঠকে অমিত শাহ বলেন, মধ্যপ্রদেশবাসীকে তিনি আশ্বস্ত করছেন বিষয়টি নিয়ে। ২০১৮-র বিধানসভা নির্বাচন এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর আহ্বান জানিয়েছেন তিনি। ২০১৯-এর নির্বাচনের পরে বিজেপি সরকার প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ থেকে বের করে দেবে বলেও মন্তব্য করেছেন তিনি।
অসমের এনআরসি নিয়ে অমিত শাহ বলেন, সেখানকার বিজেপি সরকার ৪০ লক্ষ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করেছে। কিন্তু দিগ্বিজয় সিং, রাহুল গান্ধীরা তাদের পক্ষে দাঁড়িয়েছেন।
দলের কর্মীদের কাছে দলের সভাপতির আবেদন, দলকে বড় ব্যবধানে জয়ী করুন মধ্যপ্রদেশ, ছত্তিসগড় ও রাজস্থানের বিধানসভা নির্বাচনে। তিনি আরও বলেন, দল আগামী ৫০ বছর সেখানকার পঞ্চায়েত এবং লোকসভাতেও জয়ী হবে।
অমিত শাহ বলেন, ১১ কোটি সদস্য নিয়ে বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল হল বিজেপি। ১৯৫০ সালে মাত্র ১১ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিল এই দল। দলের নেতা ও কর্মীদের আত্মবলিদানের ফলেই দলের এই বৃদ্ধি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন অমিত শাহ। পশ্চিমবঙ্গ এবং কেরলে বেশ কয়েকজন দলীয় কর্মীর মৃত্যুর ঘটনার কথা উল্লেখ করেন তিনি।
মধ্যপ্রদেশের ২৩০ টি বিধানসভা আসনে নির্বাচন ২৮ নভেম্বর। সেখানে গণনা ১১ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications