নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ-এর অধীনে সচিব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু

নবগঠিত চিফ অফ ডিফেন্স স্টাফ পদে বছরের শুরুতেই নিযুক্ত হয়েছেন বিপিন রাওয়াত। তিন বাহিনীর শীর্ষ পদে রয়েছেন এখন তিনিই। এবার তাঁর নেতৃত্বে এই নবগঠিত বিভাগে অন্যান্য পদগুলিতেও নিয়োগের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। সূত্রের খবর, বিপিন রাওয়াতের অধীনে সামরিক বিভাগে দুজন যুগ্ম সচিব থাকবেন। পাশাপাশি ১৩জন ডেপুটি সেক্রেটারি, ২২জন আন্ডার সেক্রেটারি নিযুক্ত হবেন।

চিফ অফ ডিফেন্স স্টাফ-এর অধীনে সচিব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু

ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব সামলাবেন জেনারেল রাওয়াত। তাঁর অবসরের ঠিক আগের দিনই ঘোষণা করা হয় এই নতুন পদে তাঁর অভিষেকের কথা। উল্লেখ্য, প্রতিরক্ষা দফতরের এই নতুন পদ দেশের সেনার ৩ টি অংশকে ঘিরে সরকারকে পরামর্শ দিতে চলেছে। ভারতীয় পদাতিক, বায়ুসেনা,নৌসেনা বিষয়ে সরকারকে পরামর্শ দেবেন এই চিফ অফ ডিফেন্স স্টাফ।

দীর্ঘদিন ধরে চিফ অফ ডিফেন্স স্টাফ-এর দাবি উঠছিল দেশের সেনা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন মহল থেকে। কার্গিল যুদ্ধের পর দেশের তিন বাহিনীর পারদর্শিতা খতিয়ে দেখতে গঠিত কমিটি চিফ অফ ডিফেন্স স্টাফ পদটির সুপারিশ করে । কিছুদিন আগে বিষয়টি নিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায়। ১৫ অগাস্ট পদটির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পদে কে বসবেন তা নিয়ে এতদিন জল্পনা চলছিল। তবে বিভিন্নে সময়ে নাম উঠেছিল বিপিন রাওয়াতের। ৩০ ডিসেম্বর তাঁর নাম ওই পদের জন্য ঘোষণা করা হয়।

এদিকে মোদী সরকারের তরফে জানানো হয় যে ভারতীয় সেনার তিন বিভাগেই সর্বোচ্চ পদাধিকারীর বয়সসীমা ৬২। তবে চিফ অফ ডিফেন্স স্টাফ পদের ক্ষেত্রে ওই বয়সসীমা তিন বছর বাড়িয়ে ৬৫ করা হয়েছে। অর্থাৎ ওই পদে বিপিন রাওয়াত থাকবেন আরও তিন বছর। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর জেনেরাল দলবীর সিং সোহাগের পর সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন বিপিন রাওয়াত । ১ জানুয়ারি তাঁর অবসরের পর দেশের বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে সেনাপ্রধান হিসাবে দায়িত্বভার সামলান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+