বিহারে এনডিএ ঝড়ের মাঝেই সর্বকালীন রেকর্ড ভেঙে নয়া মাইলফলক সেনসেক্সের
মঙ্গলবার দেশজুড়ে নির্বাচনী ফলাফলের আবহাওয়া। এই পরিস্থিতিতে সবার নজর ছিল বিহারের উপর। সেই রাজ্যে বিজেপির-জেডিইউ-র ভালো ফল হতেই এদিন তড়তড়িয়ে ঊর্ধ্বমূখী হয় শেয়ার বাজারের সূচক। এদিন সেনসেক্স ৪৩,২৪৮ পয়েন্টে পৌঁছায় যা গতকালকের রেকর্ড ভাঙে। নিফটিও সর্বকালীন রেকর্ড ভেঙে ১২,৬০০ পয়েন্টে পৌঁছায়।

এর আগে সোমবার শেয়ারবাজার খুলতেই দালাল স্ট্রিটে মেলে 'আচ্ছে দিন'-এর ইঙ্গিত। গতকাল বাইডেনের জয় নিশ্চিত হতেই ঊর্ধ্বমুখী গ্রাফ দেখা যায় শেয়ার বাজারে। সোমবার বাজারের লেনদেন চালু হতেই সেনসেক্স বেড়ে যায় ৬৫০ পয়েন্ট। এর ফলে সেনসেক্স গিয়ে দাঁড়ায় ৪২,৫৫৬ পয়েন্টে। এটা সেনসেক্সের পক্ষে সর্বকালীন রেকর্ড। এদিকে নিফটিও বেড়ে ১২,৪০০-র গণ্ডি পার করে এদিন। দিওয়ালির আগেই শেয়ার বাজারের এই উর্ধ্বমুখী গ্রাফ স্বভাবতই আপ্লুত করেছে বিনিয়োগকারীদের।
সোমবার শেয়ারবাজারে লেনদেন চালু হওয়ার এক ঘণ্টার মধ্যেই সেনসেক্স বেড়ে যায় ৬৫০ পয়েন্ট। এদিনও প্রায় একই গতিতে এগিয়ে যায় শেয়ার বাজারের সূচক। এর ফলে এর আগের ৪২,৪৭৩-এর রেকর্ডের গণ্ডিকে পার করে দালাল স্ট্রিটের সূচক। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ১৩৫ পয়েন্ট বাড়ে নিফটা। এর ফলে নিফটি ১২,৪০০-র গণ্ডি পার করে যায়। আর এদিন ১২,৬০০ পয়েন্টের গণ্ডি পার করে নিফটি। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে, উভয় শেয়ার বাজারেই সূচক বৃদ্ধি পায় ১.৫ শতাংশ করে।












Click it and Unblock the Notifications