শুরুতেই নজির গড়ল PM মোদীর ব্যবহৃত নয়া Air India One! VVIP এই হাইটেক বিমানের ভিতরটা দেখেছেন?

আপনি কি জানেন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যে বিমানে চড়েন তার বৈশিষ্ট! সম্প্রতি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির জন্যে একেবারে অত্যাধুনিক বিমান নিয়ে আসা হয়েছে। মূলত সেই বিমান অর্থাৎ "এয়ার ইন্ডিয়া ওয়ানে'ই মূলত সফর করছেন তা

আপনি কি জানেন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যে বিমানে চড়েন তার বৈশিষ্ট! সম্প্রতি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির জন্যে একেবারে অত্যাধুনিক বিমান নিয়ে আসা হয়েছে।

মূলত সেই বিমান অর্থাৎ "এয়ার ইন্ডিয়া ওয়ানে'ই মূলত সফর করছেন তাঁরা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মার্কিন সফরে একেবারে হাইটেক "এয়ার ইন্ডিয়া ওয়ান' ব্যবহার করছেন।

নিরাপত্তা থেকে প্রযুক্তি সবদিক থেকে এই বিমান অত্যাধুনিক। অনেকেই এই বিমানকে মার্কিন প্রেসিডেন্ট ব্যবহৃত এয়ারফোর্স ওয়ানের সঙ্গেও তুলনা করছেন। এই প্রতিবেদনে তুলে ধরা হল কেন মোদীর ব্যবহৃত এই বিমান এই আলাদা সবার থেকে!

নন-স্টপ বিমান উড়েছে

নন-স্টপ বিমান উড়েছে

এতদিন যে সমস্ত প্রধানমন্ত্রী আমেরিকা সফরে গিয়েছেন তাঁদের সবাইকেই একটা বিরতি নিতে হয়েছে। frankfurt-এ কিছুটা দাঁড়িয়ে ফের আমেরিকার উদ্দেশ্যে রওনা করতে হয়েছে। কিন্তু এই Air India One বিমানে সফরের সময়ে প্রধানমন্ত্রীকে কোনও জায়গাতে বিরতি নিতে হয়নি। একেবারে সোজাসুজি দিল্লি থেকে ওয়াশিংটন উড়ে গিয়েছেন। কার্যত এটী নজির বলা যেতে পারে। রাষ্ট্রসংঘের সাধারণ সভা থেকে শুরু করে কোয়াড দেশভূক্ত রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মোদী। এছাড়াও হাইভোল্টেজ মোদী- বাইডেন বৈঠক এই সপ্তাহেই আয়োজিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে।

আকর্ষিণীয় লুক নয়া এই বিমানের

আকর্ষিণীয় লুক নয়া এই বিমানের

নয়া এই Air India One দেখতে অসাধারণ করা হয়েছে। প্রত্যেক ক্ষেত্রে রয়েছে আধুনিকতার ছোঁয়া। বিমানের বাইরে কথা যদি বলা হয় তাহলে এই বিমানের একদিকে রয়েছে অশোক চিহ্ন। আর বিমানের দরজার আশেপাশে হিন্দিতে লেখা রয়েছে ভারত। অন্যদিকে ইংরেজিতে লেখা রয়েছে ইন্ডিয়া। Air India One এর নীচের দিনে ভারতীয় পতাকার ত্রিবর্ণ রঙ ব্যবহার করা হয়েছে। যা আরও আকর্ষণ বাড়িয়ে তুলেছে বিমানের।

বিমানের ভিতরের ইন্টিরিয়ার কেমন দেখতে ?

বিমানের ভিতরের ইন্টিরিয়ার কেমন দেখতে ?

বিমানের বাইরে লুক যেমন অসাধারণ তেমন বিমানের মধ্যেও আকর্ষণীয় করা হয়েছে। লাইট থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবহার নিখুঁত । বিমানের মধ্যে একটি কনফারেন্স রুম আছে। ভিভিআইপি যাত্রীদের জন্যে একটি কেবিন। একটি ইমারজেন্সি মেডিক্যাল সেন্টার। এছাড়াও ভিভিআইপি সঙ্গে থাকা বিভিন্ন সরকারি আধিকারিক থেকে শুরু করে অন্যান্যদের জন্যে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। Air India One এর সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল এই বিমান একবার ফুয়েল ভরে নিলে ১৭ ঘন্টা পর্যন্ত উড়তে পারে।

অসাধারণ নিরাপত্তা ব্যবস্থা

অসাধারণ নিরাপত্তা ব্যবস্থা

এই বিমানে Advanced Electronic Warfare Suite রয়েছে। যা যে কোনও ধরনের হামলাকে রুখে দিতে পারবে। শুধু তাই নয়, হামলার সময়ে যোগ্য জবাবও দিতে পারবে এই বিমান। এটি ভারতের হাতে থাকা এমন অত্যাধুনিক বিমান যা শত্রুপক্ষের রেডার সিগন্যাল জ্যাম করে দেবে মুহূর্তের মধ্যে। এমনকি এই বিমানে অত্যাধুনিক মিসাইল রয়েছে। শুধু তাই নয়, প্রয়োজনে মিসাইলের দিকও পরিবর্তন করা যায়। এই বিমান চালাচ্ছেন দুই বায়ুসেনার উচ্চ আধিকারিক।

twin engine

twin engine

Air India One কোনও অংশে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানগুলির থেকে কম নয়। এই বিমানের ক্ষেত্রেও ওড়ার ক্ষেত্রে Unlimited Range। যা কিনা একবারে গোটা বিশ্বে যাত্রা করতে পারবে। এই বিমানে জরুরি পরিস্থিতিতে মাঝ আকাশে ফুয়েল ভরা যায়। এই বিমানে রয়েছে twin engine। শুধু তাই নয়, Air India One 559.33 মিলি প্রতিঘন্টারো বেশীতে ছূটতে পারে। তাহলে কোন অংশে কম মার্কিন প্রেসিডেন্টের ব্যবহার অরা বিমানের থেকে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+