AI-দুনিয়ায় নতুন সংযোজন, মহারাষ্ট্রে তৈরি হচ্ছে প্রথম এআই বিশ্ববিদ্যালয়
ভারত তার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা AI বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চলেছে, যা মহারাষ্ট্রে গড়ে তোলা হবে বলে জানা যাচ্ছে। রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী আশিস শেলার এই ঘোষণা করেছেন এবং জানিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়টি AI গবেষণা, উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত উদ্ভাবনের কেন্দ্র হিসেবে কাজ করবে।
এই বিশেষ প্রকল্প বাস্তবায়নের জন্য অ্যাকাডেমিয়া, শিল্প ও সরকারের বিশেষজ্ঞদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের নেতৃত্বে থাকবেন তথ্য প্রযুক্তি বিভাগের মুখ্য সচিব। এছাড়াও সদস্য হিসেবে থাকবেন - IIT মুম্বাই ও IIM মুম্বাই-এর ডিরেক্টর, Google India, Mahindra Group, L&T-এর প্রতিনিধি, ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের আধিকারিকরা এবং রাজীব গান্ধী বিজ্ঞান ও প্রযুক্তি কমিশন ও ভারতের ডেটা সিকিউরিটি কাউন্সিলের বিশেষজ্ঞরা।

AI বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ও গুরুত্ব -
- AI গবেষণা ও উন্নয়নকে উৎসাহিত করা
- দক্ষতা উন্নয়ন এবং নতুন প্রযুক্তিগত উদ্ভাবন গড়ে তোলা
- নীতিগত কাঠামো গঠন করা এবং প্রযুক্তির উন্নয়নে সহায়তা করা
- মহারাষ্ট্রকে AI শিক্ষা ও উদ্ভাবনের একটি বিশ্বমানের কেন্দ্র হিসেবে গড়ে তোলা
তথ্য প্রযুক্তি মন্ত্রী আশিস শেলার বলেন, "AI বিশ্ববিদ্যালয় উৎকর্ষের কেন্দ্র হবে, যা শিল্প, অ্যাকাডেমিয়া এবং সরকারের মধ্যে সহযোগিতা বাড়াবে। এই উদ্যোগ শুধু মহারাষ্ট্রকে নয়, পুরো ভারতকে প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে"।
টাস্কফোর্স ইতিমধ্যেই দুটি সভা সম্পন্ন করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্পূর্ণ ম্যাপ চূড়ান্ত করার প্রক্রিয়া চালাচ্ছে।
ভারতের প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে AI বিশ্ববিদ্যালয় স্থাপনের এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি দেশের তরুণদের ভবিষ্যৎ প্রযুক্তিকে দক্ষ করে তোলার পাশাপাশি ভারতকে AI গবেষণায় গ্লোবাল লিডার হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। তরুণদের জন্যে এ এক নতুন ভবিষ্যত-এর সূচনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications