Vande Bharat Express: বারাণসী-ভুবনেশ্বর যাওয়া এখন আরও সহজ! তিনটি বন্দে ভার‍ত ছুটবে এই রাজ্যে

Vande Bharat Express: টাটানগর এবং সংলগ্ন মানুষের জন্য বড়সড় স্বস্তির খবর। খুব শীঘ্রই তিনটি বন্দে ভারত পাওয়া সময়ের অপেক্ষা। আর সেই সবুজ সঙ্কেত পাওয়ার পরেই ভারতীয় রেলের তরফে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যদিও রেলের তরফে এই বিষয়ে সরকারি ভাবে এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।

তবে শোনা যাচ্ছে, নয়া সেমি বুলেট (Vande Bharat Express) টাটানগর থেকে পাটনা, বারাণসী এবং ভুবনেশ্বরের মধ্যে চলবে। চক্রধর রেল ডিভিশন একটি রেক এবং খুর্দা রোড ডিভিশনে একটি রেক পৌঁছে গিয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Vande bharat

  • Vande Bharat Express: সাংসদকে যা জানিয়েছেন রেলমন্ত্রী

নবভারত টাইমসের খবর অনুযায়ী, জামশেদপুরের সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতো এ তথ্য জানিয়েছেন। তাঁর কথায়, বাজেট অধিবেশন চলাকালীন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে তাঁর দেখা হয়। সেই সময় টাটা-পাটনা, টাটা-ভুবনেশ্বর এবং টাটা-বারাণসীর মধ্যে বন্দে ভারত (Vande Bharat Express) চালানোর দাবি জানিয়েছিলেন। এতে ইতিবাচক জবাব রেলমন্ত্রী তাঁকে দিয়েছিলেন বলে দাবি স্থানীয় সাংসদের। ফলে খুব শীঘ্রই টাটার মানুষ তিনটি বন্দে ভারত এক্সপ্রেস উপহার পাবেন বলেও জানিয়েছেন বিদ্যুৎ বরণ মাহাতো।

  • Vande Bharat Express: টাটা-জয়পুর ট্রেনের জন্যও চেষ্টা করা হয়েছে

নবভারত টাইমসের খবর অনুযায়ী, জামশেদপুরের সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতো জানিয়েছেন, বন্দে ভারত (Vande Bharat Express) ছাড়া আরও একটি এক্সপ্রেস ট্রেনের দাবি জানানো হয়েছে রেলমন্ত্রীর কাছে। যা টাটানগর থেকে জয়পুর মধ্যে চলবে। রুট নিয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। অন্যদিকে টাটানগর-জয় নগর এক্সপ্রেস চালানোর সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে বলেও জানিয়েছেন সাংসদ। এমনটাই দাবি ওই সংবাদমাধ্যমের

  • Vande Bharat Express: আসছে একাধিক সেমি বুলেট

বাজেটে বেশ কয়েকটি রুটে বন্দে ভারত ঘোষনার কথা ছিল। কিন্তু তা কিছুই করা হয়নি। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, একেবারে সাতটি নতুন Vande Bharat Express আসছে। ট্রেনগুলির নির্মাণ প্রায় শেষের মুখে। খুব শীঘ্রই নির্দিষ্ট জায়গাতে সেগুলি পৌঁছে যাবে বলে খবর। অন্যদিকে শনিবার বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রান চালালো ভারতীয় রেল। চেন্নাই'য়ে সেটির ট্রায়াল রান করা হয়। মূলত ছোট শহরের মধ্যেই নয়া বন্দে ভারত মেট্রো চালানো হবে বলে জানা গিয়েছে।

এমনকি আগামী ১৫ অগাস্ট সম্ভবত বন্দে ভারতের স্লিপার ভার্সনেরও ট্রায়াল রান শুরু হবে। ফলে ভারতীয় রেলে একগুচ্ছ নতুন ট্রেন আসতে চলেছে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+