সরকারি যোজনার সুবিধা দিতে ১২ অঙ্কের নতুন UAN নম্বর দিতে চলেছে মোদী সরকার

বড়সড় পদক্ষেপ মোদী সরকারের। অসংগঠিত ক্ষেত্রে প্রায় ৩৮ কোটি শ্রমিকের জন্যে ১২ অঙ্কের নতুন universal account number (UAN) দিতে চলেছে। কেন্দ্রীয় শ্রম এবং রোজগার মন্ত্রক বড়সড় সিদ্ধান্তের কথা জানিয়েছে। নয়া এই সিদ্ধান্তের মাধ্য

বড়সড় পদক্ষেপ মোদী সরকারের। অসংগঠিত ক্ষেত্রে প্রায় ৩৮ কোটি শ্রমিকের জন্যে ১২ অঙ্কের নতুন universal account number (UAN) দিতে চলেছে। কেন্দ্রীয় শ্রম এবং রোজগার মন্ত্রক বড়সড় সিদ্ধান্তের কথা জানিয়েছে। নয়া এই সিদ্ধান্তের মাধ্যমে খারাপ সময়ে অসংগঠিত ক্ষেত্রে কাজ করছেন এমন শ্রমিকরা একাধিক কেন্দ্রীয় যোজনার সুবিধা ভোগ করতে পারবেন।

নতুন UAN নম্বর দিতে চলেছে মোদী সরকার

শুধু তাই নয়, কেন্দ্রের একগুচ্ছ যোজনার কথাও সবার কাছে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। দেশে এখনও করোনা পরিস্থিতি থীক হয়নি। সেকেন্ড ওয়েভ চলছে। এই অবস্থায় শ্রমিকদের কাছে যাতে কেন্দ্রের সমস্ত যোজনার লাভ যায় সেদিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত বাড়তেই কড়া লকডাউন জারি করা হয়েছিল। আর সেই সময় গোটা দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে দেখা গিয়েছে। কাউকে মাইলের পর মেইল হাঁটতে দেখা গিয়েছে তো আবার কাউকে লরির মাথাতে চেপে হোক বাড়ি ফিরতে দেখা গিয়েছে।

কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে শ্রমিকদের। আর এরপরেই অসংগঠিত ক্ষেত্রে কাজ করছেন এমন শ্রমিকদের সরকারি ডেটাবেস তৈরির উপর জোর দেওয়া হয়। কিন্তু করোনার দ্বিতীয় ওয়েভ চলে আসার পরেও সেই ডেটাবেস তৈরি না হওয়াতে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

এই প্রসঙ্গে গত জুলাই মাসে সুপ্রিম কোর্টের তোপের মুখেও পড়তে হয়েছিল কেন্দ্রকে। ডেটাবেশ তৈরি করার ক্ষেত্রে কেন্দ্রকে উদাসীন বলেও তোপ দেগেছিল। শুধু তাই নয়, দ্রুত এই কাজ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

পাশাপাশি আদালত নির্দেশে এও জানায় যে এই বছরের মধ্যে সমস্ত শ্রমিকদের ডেটাবেশ তৈরি করতে হবে। পাশাপাশি শ্রমিকরা যাতে কেন্দ্রের সমস্ত যোজনার সুবিধা ভোগ করতে পারে সেই নির্দেশও দেশের সর্বোচ্চ আদালত জানায়। সেই মতো কাজ এগোয়।

জানা গিয়েছে, Labour and Employment মন্ত্রক আগামী ২৬ অগস্ট ই-শ্রম পোর্টালের উদ্বোধন করতে চলেছে। প্রায় ৪৪ কোটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্যে এই পোর্টাল আনা হচ্ছে। মনে করা হচ্ছে সরকারের এই পদক্ষেপে সমস্ত শ্রমিকের কাছে কেন্দ্রের সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা পৌঁছানো যাবে।

বিভিন্ন ক্ষেত্রে অসংগঠিত শ্রেণির লোকেরা কাজ করে থাকে। তাঁদের পরিচয় পত্র, আধার কার্ডের তথ্যের ভিত্তিতে রেকর্ড তৈরি করা হবে। শ্রমমন্ত্রক মনে করছে, এই পোর্টালের মাধ্যমে শ্রমিকরা রেজিস্ট্রেশন শুরু করবে। আর এর মাধ্যমেই সংগঠিত এবং অসংগঠিত শ্রেণির শ্রমিকের সংখ্যা জানা যাবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+