পাকিস্তানের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে! হুঙ্কারে কোন ইঙ্গিত অজিত ডোভালের

পুলওয়ামায় ৪০ জন জওয়ানের মৃত্যুর ঘটনার পর পাল্টা হামলায় পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে ভারতীয় বায়ুসেনার ১২ টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়ে আসে পাকিস্তানের বালাকোট সহ একাধিক এলাকার জঙ্গিঘাঁটি।

পুলওয়ামায় ৪০ জন জওয়ানের মৃত্যুর ঘটনার পর পাল্টা হামলায় পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে ভারতীয় বায়ুসেনার ১২ টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়ে আসে পাকিস্তানের বালাকোট সহ একাধিক এলাকার জঙ্গিঘাঁটি। এরপরও পাকিস্তান ভারতের মাটিতে হামলা চালানোর চেষ্টা করেছে , তবে সা সফল হতে পারেনি। পুলওয়ামা পরবর্তী পর্যায়ে যখন ২ টি দেশের সম্পর্ক এক্কেবারে তলানিতে এসে ঠেকেছে ঠিক সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে ফের একবার হুঙ্কার উঠে এল দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মুখে। যাঁকে সার্জিক্যাল স্ট্রাইকের নেপথ্য় নায়ক বলে মনে করা হয়।

অজিত ডোভাল যা বলেন

অজিত ডোভাল যা বলেন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এদিন জানান, পুলওয়ামার কথা ভুলবে না ভারত। আরও ব্যবস্থা নেওয়া হবে জঙ্গি ও জঙ্গিদের মদতদাতা দেশের বিরুদ্ধে। উল্লেখ্য , এদিন নাম না করে এভাবেই পাকিস্তান বিরুদ্ধে তোপ দাগেন অজিত ডোভাল।

সিআরপিএফ এর সভায় অজিত ডোভাল

সিআরপিএফ এর সভায় অজিত ডোভাল

এদিন সিআরপিএফএর সভায় অজিত ডোভাল বক্তব্য রাখেন। সেই সময়তিনি বলেন , সিআরপিএফএর ওপর সম্পূর্ণ ভরসা রাখে দেশ ও কেন্দ্রিয় সরকার। এই বিশ্বাসযোগ্যতার জায়গা ধরে রাখার জন্য অনেক বছর লেগেছে সিআরপিএফ-এর।

পুলওয়ামায় শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ

পুলওয়ামায় শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ

এদিন, পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করেন অজিত ডোভাল। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনায় মৃত্যু হন ৪০ জন জওয়ান। যে ঘটনার ক্ষত আজও ভোলেনি এদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+