অক্টোবর পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রশমিত আবহাওয়া বিরাজ করবে, জানাল মার্কিন আবহাওয়া পর্যবেক্ষণ সংস্

গরমে বাড়ির বাইরে বেরোলেই চামড়া পুড়ে যাচ্ছে। নিমেষেই ঘেমে প্যাঁচপ্যাঁচে অবস্থা। সবার মনে একটাই চিন্তা বৃষ্টি কখন নামবে? কিন্তু ক্ষনিকের কালবৈশাখী বা ছিঁটেফোঁটার বৃষ্টি নয়, অপেক্ষা বর্ষার। ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়। যা দেশের বার্ষিক বৃষ্টিপাতের প্রায় ৭০-৭৫% সরবরাহ করে। এই সময়কালে ভারতজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হয়, যা কৃষি এবং জল সম্পদের জন্য গুরুত্বপূর্ণ।

তবে এবছর ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগর বরাবর এল নিনো সাউদার্ন অসিলেশন (ENSO) এর নিরপেক্ষ পর্যায়ের প্রভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহবিদরা জানাচ্ছেন, প্রশান্ত মহাসাগরের উপরিতল স্বাভাবিকের চেয়ে গরম থাকলে তাকে 'এল নিনো' বলা হয়। এই অবস্থা বজায় থাকলে ভারতীয় উপমহাদেশে বৃষ্টি স্বাভিকের চেয়ে কম হয়।

monsoon

চলতি বছর লা নিনা ক্রমশ দুর্বল হতে থাকলেও এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও কম। তাই বর্ষার ৪ মাসে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকই থাকবে বলে মনে করা হচ্ছে। এদিকে স্বাভাবিক বর্ষার পিছনে রয়েছে প্রশান্ত মহাসাগরের উপরিতলের তাপমাত্রার ওঠা-পড়া। আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় প্রশান্ত মহাসাগরের উপরিতল যদি স্বাভাবিকের চেয়ে ঠান্ডা থাকে, তা হলে তাকে 'লা নিনা' বলা হয়।

এই অবস্থা ভারতীয় উপমহাদেশে বৃষ্টি নামানোর অনুকূল। গত বছরের শেষ দিক থেকে প্রশান্ত মহাসাগরে 'লা নিনা' পরিস্থিতি তৈরি হলেও তার প্রকোপ খুব শক্তিশালী ছিল না। ২০২৫-এর শুরু থেকে সেই অবস্থাও ক্রমশ দুর্বল হতে শুরু করেছে। মার্কিন আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থার এপ্রিলের আপডেট অনুসারে, এল নিনো-সাউদার্ন অসিলেশনের নিরপেক্ষ পর্যায় উত্তর গোলার্ধে পুরো গ্রীষ্মকাল জুড়ে আবির্ভূত হবে এবং অব্যাহত থাকবে।

এনওএএ জানিয়েছে, "২০২৫ সালের আগস্ট-অক্টোবর মাসে এল নিনো-সাউদার্ন অসিলেশন নিরপেক্ষ পরিস্থিতিতে থাকার সম্ভাবনা ৫০ শতাংশেরও বেশি।" এল নিনো সাউদার্ন অসিলেশন (ENSO) হল একটি সমুদ্রের বায়ুমণ্ডলীয় ঘটনা। যা সবচেয়ে গুরুত্বপূর্ণ পুনরাবৃত্ত প্রাকৃতিক ঘটনাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এটি বিশ্বব্যাপী বায়ুমণ্ডলীয় সঞ্চালন পরিবর্তন করতে সক্ষম। এল নিনো সাউদার্ন অসিলেশনের তিনটি পর্যায় রয়েছে, যথা- উষ্ণ (এল নিনো), নিরপেক্ষ এবং শীতল (লা নিনা)।

Take a Poll

ভারত আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আসন্ন বর্ষার জন্য প্রথম পর্যায়ের দীর্ঘ পরিসরের পূর্বাভাস প্রকাশ করার এক সপ্তাহ আগে এটি এসেছে। এই মাসের শুরুতে, আইএমডি আসন্ন বর্ষা মৌসুমে এল নিনোর সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে। জুন-সেপ্টেম্বর মাসে এল নিনো সাউদার্ন অসিলেশন ভারতীয় বর্ষাকে প্রভাবিত করে। দেশের প্রায় ৭০ শতাংশ বৃষ্টিপাত এই চার মাসে রেকর্ড করা হয়। কৃষি, পরিবেশ, জলবায়ু ব্যবস্থাপনা ও সামগ্রিক অর্থনীতির জন্য এই ঋতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদিও লা নিনা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং স্বাভাবিক বা তার বেশি মৌসুমি বৃষ্টিপাত আনে, তবুও কিছু বছর ধরে এল নিনোকে মৌসুমি বৃষ্টিপাতের গড় থেকে কম এমনকি খরার সাথেও যুক্ত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+