মোদীকে সোশ্যাল মিডিয়া না ছাড়ার অনুরোধ নেটিজেনদের, ‘নো স্যার’ ট্রেন্ড টুইটারে
মোদীকে সোশ্যাল মিডিয়া না ছাড়ার অনুরোধ নেটিজেনদের, ‘নো স্যার’ ট্রেন্ড টুইটারে
সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন যে তিনি সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার কথা ভাবছেন। এই টুইটের পরই নেটিজেনরা প্রধানমন্ত্রীকে আর্জি জানিয়েছেন যে সোশ্যাল মিডিয় যেন তিনি না ছাড়েন। টুইটারে ইতিমধ্যেই ট্রেন্ড হয়েছে 'নো স্যার।’

‘নো স্যার’ ট্রেন্ড টুইটারে
সোশ্যাল মিডিয়ায় তিনি বিশ্বের জনপ্রিয়তম মুখ। শুধুমাত্র ফেসবুক পেজে লাইকের সংখ্যার নিরিখে তাঁর থেকে অনেক পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতা। কিন্তু সোমবার নরেন্দ্র মোদী সকলকে অবাক করে দিয়ে টুইটারে জানান, ‘এই রবিবার ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব অ্যাকাউন্ট ছেড়ে দেওয়ার কথা চিন্তাভাবনা করছি। এই বিষয়ে বিশদে জানাতে থাকব।' কিন্তু কেন তিনি সোশ্যাল মিডিয়া ছাড়তে চান এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। এই পোস্টের একঘণ্টা বাদই এই টুইট ২৬ হাজার বার রিটুইট হয় এবং নেটিজেনরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন কয়েক সেকেণ্ডের মধ্যে। কিছু মিনিটের মধ্যেই টুইটারে ট্রেন্ড হয়ে যায় ‘নো স্যার' (না স্যার) কথাটি। মোদীর এই ঘোষণা শুনে অনেকেই তাঁদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

নেটিজেনদের আর্জি মোদীকে
এক টুইটার ব্যবহারকারী বলেন, ‘বিশ্বের সকল মানুষ আপনাকে খুব ভালোবাসেন মোদী জি। আপনি চাইলে সোশ্যাল মিডিয়া থেকে ছোট্ট একটা ব্রেক নিতে পারেন, কিন্তু না স্যার আমরা অনুরোধ করছি আপনাকে আপনি সোশ্যাল মিডিয়া ছাড়বেন না।' আর এক টুইটার ব্যবহারকারী বলেন, ‘আমি নরেন্দ্র মোদীর ভক্ত। যদি মোদী জি বিদায় নেন, আমিও সোস্যাল মিডিয়া ছাড়ব।' অনেক নেটিজেন আবার মোদী কেন সোশ্যাল মিডিয়ায় থাকতে চাইছেন না তার বিশদ বর্ণনা দিয়ে টুইট করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ছেয়ে রয়েছেন মোদী
বিশ্ব নেতাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর ফলোয়ার্সের সংখ্যা সবচেয়ে বেশি। টুইটারে মোদীর ৫৩.৩ মিলিয়ন, ৪৪ মিলিয়ন ফেসবুকে ও ৩৫.২ মিলিয়ন ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের টুইটারে ফলোয়ার্সের সংখ্যা ৩২ মিলিয়ন। ২০১৯ সালের সেপ্টেম্বরে মাইক্রোব্লগিং সাইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় বিশ্ব নেতা যার ফলোয়ার্সের সংখ্যা সবচেয়ে বেশি। মোদীর পর ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামার নাম রয়েছে। মোদী প্রথম ভারতীয় যাঁর টুইটারে ফলোয়ার্স সংখ্যা ৫০ মিলিয়ন অতিক্রম করেছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications