Food Safety: পচা-গলা অস্বাস্থ্যকর স্ট্রবেরি প্যাকিং হচ্ছে! ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা
Food Safety: পচা স্ট্রবেরি তুলে এনে ছোট প্লাস্টিকের বাক্সে প্যাক করে ফের বিক্রি হচ্ছে দেদার। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল (Viral video) হয়। ভিডিওতে দেখা যাচ্ছে পচা-গলা স্ট্রবেরিকে পরিষ্কার করে ফের বিক্রি (Rotten strawberries are cleaned and resold) করার জন্য হচ্ছে প্যাকিং। বিক্রেতাদের মুখে রয়েছে একগাল হাসি, চোখ শুধুই লাভের অংকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই মুহূর্তে ভাইরাল হয়েছে। খাবারের এমন ঘটনা নতুন নয়। কিন্তু সব দেখেও নির্বাক ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (Food Safety and Standards Authority of India)।
"খাবার নিয়ে এই ঘটনা অনৈতিক তো বটেই, সঙ্গে একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকির কারণও। সামান্য অতিরিক্ত অর্থলাভের জন্য এরা মানুষের স্বাস্থ্যকে বিপদে ফেলছে, এবং FSSAI বা খাদ্য সুরক্ষা দফতর দ্বারা কোনও তদারকি করা হচ্ছে না," উদ্বেগজনক ভিডিওটির ক্যাপশনে রয়েছে এই বক্তব্য। এখন প্রশ্ন হল, এই ধরনের স্ট্রবেরি (Rotten strawberries) খাওয়ার ফলে আপনার শরীরে কী প্রভাব পড়তে পারে?

ছবি সৌজন্য- pexels/ প্রতীকী ছবি
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের খাবার খেলে বমি বমি ভাব, বমি এবং ডায়রিয়ার সাথে খাদ্যে বিষক্রিয়া পর্যন্ত হতে পারে। মাইকোটক্সিনের কারণে লিভারের ক্ষতি, অ্যালার্জি এবং হাঁপানির মতো শ্বাসযন্ত্রের সমস্যার কারণ হতে পারে। এছাড়াও ছত্রাকের সংক্রমণ, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য এটি মারাত্মক প্রমাণিত হতে পারে। সঙ্গে রয়েছে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাও।
"এই বিক্রেতাদের এত প্রকাশ্যে পচা খাবার বিক্রি করার অনুমতি কীভাবে দেওয়া হয়? কেন এই ধরণের অভ্যাসের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এফএসএসএআই কোনও বিশেষাধিকার নয়, এটি একটি মৌলিক অধিকার," তিনি একটি দীর্ঘ পোস্টে এই বার্তাই সকলকে দিয়েছেন। কে বলতে পারে, এমন পচা স্ট্রবেরিগুলি রাস্তার বিক্রেতারা মিল্কশেক এবং জ্যাম তৈরিতে ব্যবহার করেননি? প্রশ্ন নেটিজেনদের। স্ট্রবেরি সুস্বাদু এবং পুষ্টিতে ভরপুর, কিন্তু পচা বা ছত্রাকযুক্ত স্ট্রবেরি খাওয়া গুরুতর সমস্যা তৈরি করতে পারে। যদি স্ট্রবেরি পচা-ছত্রাকে পরিপূর্ণ, অথবা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে এগুলি এড়িয়ে চলাই ভালো। কেন জানেন?
. খাদ্য বিষক্রিয়া
পচা বা ছত্রাকযুক্ত স্ট্রবেরিতে থাকা ব্যাকটেরিয়া বা বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করে খাদ্য বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে।
. অ্যালার্জির প্রতিক্রিয়া
পচা বা ছত্রাকযুক্ত স্ট্রবেরিতে থাকা ছত্রাক বা রাসায়নিক পদার্থ কিছু মানুষের মধ্যে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
. ছত্রাকের সংক্রমণ
পচা বা ছত্রাকযুক্ত স্ট্রবেরিতে থাকা ছত্রাক শরীরে প্রবেশ করে সংক্রমণ ঘটাতে পারে।
. মাইকোটক্সিন
কিছু ছত্রাক মাইকোটক্সিন নামক বিষাক্ত পদার্থ তৈরি করে, যা লিভার ও কিডনির ক্ষতি করতে পারে এবং ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
- নিরাপদ থাকতে কীভাবে বেছে নেবেন স্ট্রবেরি?
পচা-গলা বা দুর্গন্ধযুক্ত স্ট্রবেরি যতটা সম্ভব এড়িয়ে চলুন। বাজার থেকে এনে এগুলিকে আগে জলে ভালো করে ধুয়ে নিন। যাতে এতে থাকা ব্যাকটেরিয়া ও কীটনাশকগুলি আপনি ধুয়ে ফেলতে পারেন। স্ট্রবেরিগুলিকে ফ্রিজে রাখতে ভুলবেন না। যদি কখনও একটু গন্ধ বা পচা বলে মনে হয়, তড়িঘড়ি সেগুলিকে ফেলে দিন। মনে রাখবেন, টাটকা ফল খেলে তবেই সুস্থ থাকতে পারবেন আপনি।












Click it and Unblock the Notifications