রাজনীতিবিদরা 'ইডিয়ট',ভারতরত্ন পেয়ে মুখ খুললেন বিজ্ঞানী

দেশের নেতারা নির্বোধ এটা রাগ থেকে বলেনি ওটা শুধুই কথার কথা : সিএনআর রাও
শনিবারই এই বৈজ্ঞানিককে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করা হয়। এর পরই রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন বিজ্ঞানের সপক্ষেই গলা ফাটালেন ৭৯ বছর বয়সী অভিজ্ঞ এই বিজ্ঞানী। আর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই সরকার ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে রাগ উগরালেন তিনি বললেন, "শুধু সেনসেক্স আর বাণিজ্য ভাল হলেই দেশ উন্নত করবে না। যে কোনও দেশের উন্নয়নের ভিত হল বিজ্ঞান। অথচ বৈজ্ঞানিক গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ মঞ্জুর করা হয় না। আর এ কথা বলে সরকারের দিকেই আঙুল তুললেন সরকারঘণিষ্ঠ এই বৈজ্ঞানিক।
গবেষণার ক্ষেত্রে প্রয়োজনীয় টাকার অঙ্ক নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও যে টাকা বিনিয়োগ করা হয় তা যে নগন্য মাত্র সে বিষয়ে ক্ষোভপ্রকাশ করেন রাও। বলেন, যে টাকা এখন দেওয়া হয়, সেটা কোনও টাকাই নয়। মাত্র ২ শতাংশ টাকা বরাদ্দ করা হয়। এই বিনিয়োগ অবিলম্বেই বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন রাও।
ভারতরত্ন পাওয়ার পর বিজ্ঞানীর এই হুঙ্কারে কিছুটা হলেও চমকেছে মনমোহন সরকার। একে অপরের মুখ চাওয়া-চাওয়ি শুরু হয়ে গেলেও প্রকাশ্যে অবশ্য এবিষয়ে কোনও রকমের মন্তব্য করেনি কংগ্রেস। তবে রাজনীতিকদের যেভাবে ইডিয়ট বা নির্বোধ বলেছেন রাও তাতে যে তারা অসন্ততুষ্ট তা বোঝা গিয়েছে কথাতেই। এবিষয়ে রাওকে পাল্টা জবাব দিতে মঙ্গল অভিযানের প্রসঙ্গ টেনে এনে আত্মপক্ষ সমর্থন করেছেন বেশ কিছু কংগ্রেস নেতা। দাবী,এই যে মঙ্গলযান উতক্ষেপন করা হল তা তো প্রধানমন্ত্রীর উত্সাহেই। রাজনীতিকরা নির্বোধ হলে সেটা হল কী করে?












Click it and Unblock the Notifications