গুমনামী বাবাকে ঘিরে এক গুরুত্বপূর্ণ নথির খোঁজ নেই! নেতাজি প্রসঙ্গ উস্কে নয়া বিতর্ক

গুমনামী বাবাকে ঘিরে এক গুরুত্বপূর্ণ নথির খোঁজ নেই! নেতাজি প্রসঙ্গ উস্কে নয়া বিতর্ক

কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়ান্স ল্যাবরেটারি জানিয়েছে যে গুমনামী বাবার দাঁতের ইলেক্ট্রোফেরোগ্রাম রিপোর্ট পাওয়া যাচ্ছেনা। উল্লেখ্য, এই রিপোর্ট ঘিরে ডিএনএ সম্পর্কিত বহু তথ্যের খোঁজ মেলে। আর সেই গুরুত্বপূর্ণ তথ্যের খোঁজ না মেলায় ফের একবার নেতাজি প্রসঙ্গ উস্কে নয়া বিতর্কের সূত্রপাত হয়েছে।

আরটিআইয়ে কোন জবাব চাওয়া হয়েছে?

আরটিআইয়ে কোন জবাব চাওয়া হয়েছে?

RTI এর মাধ্যমে জনৈক নেতাজি-ভক্ত সায়ক সেন একটি চিঠি পাঠিয়ে নেতাজির দাঁতের ইলেক্ট্রোফেরোগ্রাম রিপোর্ট চায়। আর তার প্রেক্ষিতেই কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়ান্স ল্যাবরেটারি জানিয়ে দেয় যে এই রিপোর্ট তাঁদের কাছে নেই।

 রিপোর্ট না থাকা কতটা প্রাসঙ্গিক?

রিপোর্ট না থাকা কতটা প্রাসঙ্গিক?

উল্লেখ্য, সাহায় কমিশনের রিপোর্টে মানতে চাওয়া হয়নি যে নেতাজিই গুমনামী বাবা। আর তার প্রেক্ষিতে কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়ান্স ল্যাবরেটারির রিপোর্টকে সামনে রাখা হয়। তবে এখন প্রশ্ন উঠছে যে, যে রিপোর্ট দেখে গুমনামী বাবাকে নেতাজি হিসাবে মানতে চায়নি সাহায় কমিশন, সেই রিপোর্টটি ছিল কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়ান্স ল্যাবরেটারির। আর সেই ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট বলছে তাদের কাছে নেই গুমনামী বাবার দাঁতের ইলেক্টোফেরোগ্রাম।

কেন এমন আরটিআই ফাইল করতে চান সায়ক সেন?

কেন এমন আরটিআই ফাইল করতে চান সায়ক সেন?

সায়ক সেন জানিয়েছেন, তিনি একজন নিরপেক্ষ ডিএনএ বিশেষজ্ঞকে দিয়ে গুমনামী বাবা সম্পর্কে কয়েকটি তথ্য জানতে চাইছিলেন। আর সেই প্রেক্ষাপটেই এই রিপোর্টের জন্য তিনি আরটিআই ফাইল করেন। আর তারপরই এই বিস্ফোরক তথ্য তাঁর সামনে আসে।

নেতাজির পরিবার কী বলছে?

নেতাজির পরিবার কী বলছে?

নেতাজির পরিবারের তরফে চন্দ্র বসু এমন সমস্ত অভিযোগকে নস্যাৎ করেছেন। তিনি বলেছেন কোনও রিপোর্ট 'অ্যাভেলেবল' নয় , এমন বলা হয়েছে মানে, সেই রিপোর্টটি নেই, তা এক্কেবারই বলা যায়না। ফলে গুমনামী প্রসঙ্গে নেতাজির নাম টেনে আনা অপ্রাসঙ্গিক বলে তিনি দাব করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+