Baby Food WARNING: সেরেল্যাকের নামে শিশুদের 'বিষ' দিচ্ছে Nestle! সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Baby Food WARNING: বিশ্বের বহু দেশের মতোই ভারতেও বেশ জনপ্রিয় প্রস্তুতকারী সংস্থা নেসলে (Nestle India)। বিশেষ করে শিশুখাদ্য বেশ জনপ্রিয় সংস্থার। চোখবন্ধ করে অনেকেই শিশুদের নেসলের বিভিন্ন প্রোডাক্ট খাওয়ান। কিন্তু তাতেই লুকিয়ে 'বিষ'! নেসলে (Nestle India) এর অন্যতম দুটি শিশু প্রোডাক্টে ব্যাপক ভাবে চিনি মেশায় (Sugar In Nestle Baby Food Products) সংস্থা।
কিন্তু ইউনাইটেড কিংডম, জার্মান, সুইজারল্যান্ডের মতো দেশে সংস্থা বেবি প্রোডাক্টে চিনি দেয় না। এক সমীক্ষায় এমনটাই চাঞ্চল্যকর তথ্য (Baby Food WARNING) সামনে এসেছে।

'পাবলিক আই' নামের এক সংস্থা এই বিষয়ে একটি গবেষণা চালায়। তাঁদের গবেষণায় এমনটাই তথ্য (Baby Food WARNING) সামনে এসেছে। আর তা সামনে আসার পরেই রীতিমত চাপে নেসলে (Nestle India)। তবে বিষয়টি অস্বীকার করেনি সংস্থা। পালটা যুক্তি, নেসলে ইন্ডিয়া চিনির ব্যবহার কমিয়ে দিয়েছে। গত পাঁচ বছরে ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে বলে দাবি সংস্থার।
বিশ্বের অন্যতম বড় কনজিউমার গুডস কোম্পানি। অনেক দেশে শিশুদের দুধ এবং শস্যজাত পণ্যগুলিতে চিনি এবং মধু যোগ করা হয়। কিন্তু স্থূলতা এবং দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধের পদক্ষেপে ক্ষেত্রে যা আন্তর্জাতিক নির্দেশিকার লঙ্ঘন। 'পাবলিক আই' নামে সংস্থার গবষণা বলছে, ১৫ ধরনের সেরেল্যাক (Cerelac) পণ্য বিক্রি করে নেসলে ইন্ডিয়া। সবেতেই চিনি মেশানো হয়। তিন গ্রাম চিনি সার্ভ করা হয়। কিন্তু জার্মানি ক্কিংবা ব্রিটেনে একেবারেই চিনি মেশানো হয় না। আবার ইথিওপিয়া কিংবা থাইল্যান্ডের ক্ষেত্রে পরিমাণ বেড়ে হয় ৬ গ্রাম।
তাৎপর্যপূর্ণ ভাবে সংস্থা চিনির বিষয়টি এড়িয়ে যায়! প্যাকেটে পুষ্টি সংক্রান্ত একাধিক তথ্য দেওয়া থাকলেও চিনি যে মেশানো হয়েছে তা বলা হয় না। ফলে ভারতের শিশুদের পুষ্টীকর খাবার দেওয়ার নামে বিষ ঢেলে দিচ্ছে সংস্থা। তথ্য বলছে, ২০২২ সালে দেশে ২০ হাজার কোটিরও বেশি সেরেল্যাক (Cerelac) বিক্রি হয়েছে।
এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক রডরিগো ভিয়ানা নিজস্ব মতামত রেখেছেন। বলছেন, শিশু কিংবা কম বয়সীদের খাবারে চিনি মেশানো ঠিক নয়। কিন্তু বিপদের দিকেই সংস্থা বাচ্চাদের ঠেকে দিচ্ছে বলে দাবি ব্রাজিলের পারাইবা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিভাগের এই অধ্যাপক। এই বিষয়ে এখনই সতর্ক হওয়ার কথা বলছেন তিনি। অধ্যাপকের কথায়, বাচ্চারা মিষ্টত্বের প্রতি অভ্যস্ত হবে। ছোট থেকেই বিভিন্ন সমস্যার জন্ম নেবে শরীরে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications