ড্রাগ রাখার অভিযোগে জাপানে নেস ওয়াদিয়ার ২ বছরের জেল, জানাচ্ছে রিপোর্ট
ড্রাগ রাখার অভিযোগে ওয়াদিয়া গ্রুপের উত্তরাধিকারী নেস ওয়াদিয়ার জাপানে দুই বছরের জেল হয়েছে বলে সূত্রের খবর। যদিও সেই সাজা পাঁচ বছরের জন্য স্থগিতও করে দিয়েছে জাপানের আদালত।
ড্রাগ রাখার অভিযোগে ওয়াদিয়া গ্রুপের উত্তরাধিকারী নেস ওয়াদিয়ার জাপানে দুই বছরের জেল হয়েছে বলে সূত্রের খবর। যদিও জাপানের আদালত সেই সাজা পাঁচ বছরের জন্য স্থগিত করে দিয়েছে বলেও খবর।

এক রিপোর্টে জানানো হয়েছে, ওয়াদিয়া গ্রুপের চেয়ারম্যান নাসলি ওয়াদিয়ার পুত্র তথা আইপিএলের অন্যতম দল কিংস ইলেভেন পাঞ্জাবের কো-ওনার নেস, জাপানের নর্দান আইল্যান্ড হোক্কাইডোতে ছুটি কাটাতে গিয়েছিলেন। ফেরার সময় নিউ ছিটোস বিমানবন্দরে, নেস ওয়ালিয়ার জামার পকেট থেকে ২৫ গ্রাম কান্নাবিস রেজিন বাজেয়াপ্ত করে সেদেশের অভিবাসন দফতর। তাঁকে গ্রেফতার করা হয়। জাপানি পুলিশের জেরায় নেস ওয়ালিয়া নিজের অপরাধ কবুল করার পাশাপাশি ব্যক্তিগত ব্যবহারের জন্য ওই ড্রাগ পকেটে রেখেছিলেন বলে স্বীকার করেছেন, ওই রিপোর্টে এমনটাই জানানো হয়েছে।
সূত্রের খবর, অভিনেত্রী প্রীতি জিন্টার প্রাক্তন স্বামী নেস ওয়াদিয়ার বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েও সেই সাজা পাঁচ বছরের জন্য স্থগিত করেছে জাপানের সাপ্পোরো আদালত। জানিয়ে দিয়েছে, এই সময়ে গর্হিত কোনা অপরাধ না করলে নেসকে গ্রেফতার করে যাবে না। যদিও নেসের গ্রেফতারির বিষয়টি ওয়াদিয়া গ্রুপের তরফ থেকে স্বীকার করা হয়নি। উল্লেখ্য, গত মার্চে নর্দান জাপানের নিউ ছিটোস বিমানবন্দরেই ২৫ গ্রাম কান্নাবিস রেজিন সহ ওয়াদিয়া গ্রুপের চেয়ারম্যান নাসলি ওয়াদিয়া ধরা পড়েছিলেন বলেও রিপোর্টে দাবি করা হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications