ইভিএম হ্যাকের তথ্য জানাতেই মৃত্যু কাকার! তদন্ত দাবি ভাইপোর

বিজেপি নেতা কাকা গোপীনাথ মুণ্ডের মৃত্যু তদন্তের দাবি করলেন ভাইপো এনসিপি নেতা ধনঞ্জয় মুণ্ডে।

বিজেপি নেতা কাকা গোপীনাথ মুণ্ডের মৃত্যু তদন্তের দাবি করলেন ভাইপো এনসিপি নেতা ধনঞ্জয় মুণ্ডে। সোমবার লন্ডনে সাইবার বিশেষজ্ঞ সইদ সুজা দাবি করেছিলেন ২০১৪-তে নির্বাচনে ইভিএম-এ কারচুপির কথা জানতে পেরেছিলেন গোপীনাথ। এরপরেই তাঁকে হত্যা করা হয়। একইভাবে এই কথা জানতে পেরেছিলেন গৌরী লঙ্কেশ। তাঁকে হত্যা করা হয়েছিল।

সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি

সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি

২০১৪-র নির্বাচনে জিতে বিজেপি ক্ষমতায় আসার কিছু দিন পরেই দিল্লিতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল গোপীনাথ মুণ্ডের। সোমবার এই মৃত্যুতে খুনের অভিযোগ ওঠায় র কিংবা সুপ্রিম কোর্টের অধীনে খুনের তদন্তের দাবি করেছেন ভাইপো তথা এনসিপি নেতা ধনঞ্জয় মুণ্ডে। তৎকালীন মন্ত্রীর মৃত্যুর পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন। যদিও তখনকার মতো তা ধামা চাপা পড়ে যায়। তবে সাইবার বিশেষজ্ঞ সইদ সুজা অভিযোগ করার পর, বিষয় নিয়ে ফের সন্দেহ তৈরি হল বলেও মনে করছেন ধনঞ্জয় মুণ্ডে।

তদন্ত করেছিল সিবিআই

তদন্ত করেছিল সিবিআই

দুর্ঘটনায় গোপীনাথ মুণ্ডের মৃত্যুর পর তা নিয়ে তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইকে। তারা জানিয়েছিল ঘটনাটি দুর্ঘটনা।

'গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক'

'গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক'

ধনঞ্জয় মুণ্ডে বলেছেন, যদি ইভিএম হ্যাকের দাবি সত্যি হয়, তাহলে তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। সোমবার লন্ডনে সাইবার বিশেষজ্ঞ সইদ সুজা দাবি করেছিলেন ২০১৪-তে নির্বাচনে ইভিএম-এ কারচুপির কথা জানতে পেরেছিলেন গোপীনাথ। এরপরেই তাঁকে হত্যা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+