নেপালের নজরে বিহারের চম্পারনের বিতর্কিত এলাকা! চিনের মদতে নয়া গেমপ্ল্যানে কাঠমাণ্ডু
চিনের বিস্তারবাদের নীতির ছাপ এবার নেপালের বিদেশ নীতিতেও পড়তে শুরু করে দিয়েছে। যেখানে সেদেশের প্রধানমন্ত্রী এমন আচরণের জন্য ঘরে বাইরে সমালোচিত হচ্ছেন, সেখানে নেপাল ভারত বিরোধিতায় মুখরিত হওয়া থেকে একচুলও সরছে না। এবার নয়া স্ট্র্যাটেজিতে ভারতের দিকে আগ্রাসী মনোভাবে কাঠমাণ্ডু।

বিহারের চম্পারন ও নেপাল
ভারত -নেপাল সীমান্তের কাছে রয়েছে বিহারের চম্পারন এলাকা। সেই সীমান্তেরই এক অংশ নিয়ে ভারত ও নেপালের মধ্যে দ্বন্দ্ব বহুদিনের। এবার সেই এলাকাকেও নিজের বলে দাবি করতে শুরু করে দিয়েছে নেপাল।

নেপালের নয়া নীতি
বিহারের চম্পারনের একাংশ নিয়ে নেপাল এবার হেলিপ্যাড তৈরির চেষ্টায় রয়েছে। বিহারের পশ্চিম চম্পারনের বাল্মীকি টাইগার রিজার্ভে সশস্ত্র সীমা বলের আউটপোস্টের কাছেই থারি সীমান্ত। আর সেখানেই হেলিপ্যাড নির্মাণের প্রকল্প শুরু করতে চলেছে নেপাল। নেপালের এমন স্ট্র্যাটেজির নেপথ্যে যে চিনের অঙ্কগুলি হেলন রয়েছে তা বলাই বাহুল্য!

গণ্ডকে গতিপথ ও বিবাদ
মূলত নেপাল ও ভারতের মধ্যে সীমানা দখল নিয়ে বিবাদ শুরু হয়েছে গণ্ডক নদীকে কেন্দ্র করে। গণ্ডকের গতিপথ ধরে দুই দেশের ভূখণ্ডের সীমানা ভাগ করা হয়েছে। এবার গণ্ডকের সেই গতিপথ ঘুরতে শুরু করেছে। ফলে এলকার ভাগাভাগি নিয়ে জটিলতা তৈরি হচ্ছে বলে খবর।

ভারত-নেপাল সীমান্ত ও বিবাদ
দেখা গিয়েছে ৮০০ কিলোমিটার এলাকা জুড়ে বিহারে নেপাল-ভারত সীমান্ত বিস্তৃত। এই এলাকার মধ্যে পূর্ব চম্পারনের ঢাকা ব্লকে বিহারে প্রশাসনের বাঁধ নির্মাণের কাজে নেপাল বাধা দিতে শুরু করেছে। তাদের দাবি, যেখানে বাঁধ দেওয়া হচ্ছে, তা নেপালের অংশ।

বিহার সীমান্তে নেপালের তাণ্ডব
ক্রমেই বিহার সীমান্তে একের পর এক অনৈতিক কাজে ব্রতী হচ্ছে নেপালের সেনা। নেপালের সীমান্তে এক অজ্ঞাতপরিচয় কোভিড রোগীর দেহ পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে সেদেশের পুলিশের গুলিতে বিহারের সীতামারহি সীমান্তে এক যুবকের মৃত্যুর ঘটনাকে দিল্লি গভীর দৃষ্টিতে দেখে যাচ্ছে।












Click it and Unblock the Notifications