কূটনৈতিক সংঘাতে জড়াল ভারত ও বন্ধু রাষ্ট্র নেপাল! বিতর্কিত অঞ্চলের দাবিতে অনড় দুই দেশই
কৈলাস-মানস সরোবর যাত্রা সংক্ষিপ্ত করতে সম্প্রতি উত্তরাখণ্ডে উদ্বোধন হওয়া একটি সড়ক ঘিরে কূটনৈতিক সংঘাতে জড়াল ভারত ও নেপাল। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে উদ্বোধন হওয়া রাস্তা নিয়ে নেপালের বিদেশমন্ত্রক সরকারিভাবে আপত্তি জানানোর পর, জবাবে ভারত জানায় যে, কোনও সীমান্ত লঙ্ঘন করা হয়নি। শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ধারচুলা থেকে চিন সীমান্তে লিপুলেখ পর্যন্ত একটি রাস্তা উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এই অঞ্চলকে তাদের বলে দাবি করেছে নেপাল।

ভআরতের বিরুদ্ধে কঠোর বিবৃতি নেপালের
একটি দীর্ঘ এবং কঠোর বিবৃতিতে বিষয়টিকে ভারতের 'একতরফা পদক্ষেপ' আখ্যা দেয় নেপালের বিদেশমন্ত্রক। তাদের বক্তব্য, ১৮১৬ সালের সুগৌলি চুক্তি অনুসারে মহাকালী নদীর পূর্ব দিকের অঞ্চলটি তাদের, যার মধ্যে পড়ে লিম্পিয়াধুরা, কালাপানি এবং লিপুলেখ, তাই 'নেপালের সীমা'-র মধ্যে যে কোনও কাজ বন্ধ রাখুক ভারত। বিবৃতিতে বলা হয়েছে, 'এটা নেপাল সরকারের পক্ষ থেকে বার বার বলা হয়েছে, এবং সাম্প্রতিক অতীতে নতুন রাজনৈতিক ম্যাপ প্রকাশ করার পর, গত বছরের ২০ নভেম্বর ভারতকে লেখা একটি কূটনৈতিক নোটেও এর উল্লেখ করা হয়েছে।'

কাঠমাণ্ডুর আনা সীমান্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার ভারতের
যদিও কাঠমাণ্ডুর আনা সীমান্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, 'উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় সম্প্রতি উদ্বোধন হওয়া সড়ক পুরোপুরি ভারতীয় ভূখণ্ডের মধ্যেই পড়ে। এই সড়ক অতীতে পুণ্যার্থীদের ব্যবহৃত পথ অনুসরণ করেছে। এই প্রকল্পের আওতায় সেই পথটিকেই তীর্থযাত্রী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য সুগম ও সহজ করে তোলা হয়েছে।'

কালাপানি নিয়ে ভারত নেপাল সংঘাত
৩৭০ ধারা রদ এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর, ভারত তার নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করার পর থেকেই দুই প্রতিবেশীর মধ্যে সীমান্ত-বিবাদ তৈরি হয়েছে। নতুন মানচিত্রে কালাপানিকে ভারতীয় অঞ্চল হিসেবে দেখানো হয়েছে যাতে কড়া আপত্তি জানিয়েছে কাঠমান্ডু, এবং নেপালে রাস্তায় নেমে বিক্ষোভও দেখানো হয়েছে। যদিও ভারত বলে এসেছে, যে ম্যাপে সবকিছু আগের মতোই দেখানো হয়েছে।

সীমান্ত বিবাদ মেটাতে প্রক্রিয়া শুরু হয়েছে
ভারতের বিদেশমন্ত্রক তার জবাবী বিবৃতিতে বলেছে, 'সীমান্ত সংক্রান্ত সমস্ত বিষয় মেটাতে ভারত ও নেপাল প্রক্রিয়া শুরু করেছে। নেপালের সঙ্গে যৌথভাবে সীমান্ত পুনর্চিহ্নিতকরণ প্রক্রিয়া চলছে। কূটনৈতিক আলোচনা এবং নেপালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ভারত সীমান্ত সমস্যা মেটাতে দায়বদ্ধ।'

ভারতের উপর ক্ষুব্ধ নেপাল
ভারত আরও জানিয়েছে, যে করোনার বিরুদ্ধে দুদেশের সমাজ ও সরকার সফলভাবে মোকাবিলা করার পরেই বিদেশ সচিব পর্যায়ের বৈঠক করার প্রস্তুতি নেওয়া হবে। ঘটনাক্রমে, নেপালের বিদেশমন্ত্রকের বিবৃতিতেও বলা হয়েছে, যে কালাপানি বিতর্ক মাথাচাড়া দেওয়ার পরেই তারা দুই বার বিদেশসচিব পর্যায়ের বৈঠকের দিন প্রস্তাব করেছিল, কিন্তু কোনও লাভ হয়নি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications