Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টানা পঞ্চমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেফিউ রিও-র, কার্যত বিরোধী-শূন্য সরকার নাগাল্যান্ডে

নাগাল্যান্ডের রাজনীতিতে নেফিউ রিও এই মুহূর্তে অপ্রতিরোধ্য। তার দল জোটসঙ্গী বিজেপিকে নিয়ে এবারও নাগাল্যন্ডে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নেফিউ রিও। তিনি পঞ্চমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এনডিপিপির নেফিউ রিও শপথ নিলেন। নাগাল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘতম মেয়াদ তিনি মুখ্যমন্ত্রী পদে বসলেন।

টানা পঞ্চমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেফিউ রিও-র, কার্যত বিরোধী-শূন্য সরকার নাগাল্যান্ডে

নাগাল্যান্ডের রাজনীতিতে নেফিউ রিও এই মুহূর্তে অপ্রতিরোধ্য। তার দল জোটসঙ্গী বিজেপিকে নিয়ে এবারও নাগাল্যন্ডে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। তাদের জয় নিশ্চিত হওয়ার পর আঞ্চলিক দলগুলিও তাদের সমর্থন করেছে। নেফিউ রিও-র নেতৃত্বে কার্যত বিরোধীশূন্য সরকার গঠন হচ্ছে নাগাল্যান্ডে। টানা পঞ্চমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

এবার নাগাল্যান্ডে কার্যত বিরোধী-শূন্য সরকার গড়তে চলেছে বিজেপি-জোট। বিজেপি ও এনডিপিপি জোট এখানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও বিজেপি অন্য রাজনৈতিক দলগুলিকেও নিজেদের দিকে টেনে বিরোধী-শূন্য সরকার গড়ার পথে অগ্রসর হল। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি জোট ৩৭টি আসন পাওয়ার পর এখন ৬০-এ ৬০ করে ফেলল।

নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে এবার বিজেপি ১২টি আসনে জয় পায়। আর তাদের জোটসঙ্গী এনডিপিপি পায ২৫টি আসন। এর বাইরে ২৩টি আসন দখল করে ৬টি দল ও নির্দল মিলিয়ে। তারপর ৬টি দলকেও তারা নিজেদের দিকে টেনে নিতে সমর্থ হল। নাগাল্যান্ডে কংগ্রেস শূন্য হয়ে গেল এবারের নির্বাচনে।

নাগাল্যান্ডে বিজেপি জোট সরকার গড়ার প্রয়োজনীয় আসন পাওয়ার পর বাকি দলগুলির প্রায় প্রত্যেকেই তাদের সমর্থন করে বসেছে। বিজেপি ও এনডিপিপি ছাড়াও এনসিপি এখানে সাতটি আসনে জেতে। এছাড়া এনপিপি পাঁচটি, এলজেপি (রামবিলাস), নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) এবং আরপিআই (আটাওয়ালে) দুটি করে, জেডিইউ একটি এবং নির্দল চারটি আসনে জিতেছে।

এই প্রথম নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে এতগুলি রাজনৈতিক দল জয়ের মুখ দেখেছে। এলজেপি (রামবিলাস) এবং আরপিআই (আটাওয়ালে) রাজ্য রাজনীতিতে এই প্রথমবার লড়াই করল। যদিও এনডিপিপি-বিজেপি এখনও সরকার গঠনের দাবি জানায়নি, তার আগেই দ্বিতীয় মেয়াদে সরকার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছ থেকে নিঃশর্ত সমর্থন পেয়েছে। সমর্থনের বার্তা তারা চিঠি দিয়ে জানিয়েছে।

নাগাল্যান্ডে বিজয়ী সমস্ত রাজনৈতিক দলই এনডিপিপি-বিজেপি জোটকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়ায় উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে আর একটি সর্বদলীয় সরকার তৈরি হবে। অতীতে ২০১৫ এবং ২০২১ সালে নাগাল্যান্ডে সরকার চলাকালীন বিরোধীশূন্য সরকার গঠিত হয়েছিল। তারপর এবারই প্রথমবার সরকার শপথ নেওয়ার আগেই বিরোধীশূন্য হয়ে গেল নাগাল্যান্ড।

উ্ল্লেখ্য, এবার কংগ্রেস একটি আসনও পায়নি বিধানসভা নির্বাচনে। কংগ্রেস শূন্য বিধানসভা এবার বিরোধী শূন্যও হয়ে গেল একাধিক বিরোধী দল থাকা সত্ত্বেও। গণতন্ত্রের পক্ষ এই ছবি আদৌ সাযুজ্য নয়। এনডিপিপির নেফিউ রিও এর আগে চারবার নির্বাচনে জিতে শপথ নিয়েছেন। মাঝে তাঁকে সরতে হলেও টানা পঞ্চম নির্বাচনে জয় কিন্তু কৃতিত্বের দাবি রাখে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+