তিন বছরের শিশুকে ধর্ষণ করে বাক্সবন্দি প্রতিবেশীর, যোগীর রাজ্য ফের শিরোনামে

উত্তরপ্রদেশে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে বাক্সবন্দি করে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

উত্তরপ্রদেশে অপরাধের নানা খবর বারবার সংবাদ শিরোনামে চলে আসে। উত্তরপ্রদেশে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে বাক্সবন্দি করে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তান্ডা শহরে।

তিন বছরের শিশুকে ধর্ষণ করে বাক্সবন্দি প্রতিবেশীর

পুলিশ জানিয়েছে, গত সোমবার ঘটনাটি ঘটে। বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে মেয়েটি একলা ছিল। সেই দেখে অভিযুক্ত চকোলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায়। মেয়েটি ব্যথা পেয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলে অভিযুক্ত শিশুটিকে বাক্সে ঢুকিয়ে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা আওয়াজ পেয়ে মেয়েটিকে উদ্ধার করেন। এরপর প্রতিবেশীরাই পুলিশে খবর দেন। অভিযুক্তের বিরুদ্ধে শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনমূলক পকসো আইনে মামলা করা হয়েছে। শিশুকন্যার চিকিৎসা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+