' সাভারকর, আম্বেদকরকে ঈর্ষা করতেন পণ্ডিত নেহরু', 'কারণ' জানালেন সুব্রহ্মণ্যম স্বামী

' সাভারকর, আম্বেদকরকে ঈর্ষা করতেন নেহরু', 'কারণ' জানালেন সুব্রহ্মণ্যম স্বামী

ফের খবরে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী । এবার তাঁর বক্তব্যের নিশানায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। বিজেপির তরফের এই দুঁদে নেতা তথা আইনজীবী বহুবার গান্ধী পরিবারকে নিশানা করেছেন তাঁর বক্তব্যে, এবার নেহরুকে ঘিরে আরও এক বিতর্কিত মন্তব্য করেন তিনি।

সুব্রহ্মণ্যম স্বামী কী বলেছেন?

সুব্রহ্মণ্যম স্বামী কী বলেছেন?

বিজেপি নেতা সুব্রহ্মণ্য়ম স্বামী বলেছেন, ' নেহরুর একটি অদ্ভূত সমস্যা ছিল। তিনি বহুজনকে হিংসা করতেন। নেহরু ডঃ আম্বেদকরকে হিংসা করতেন। .. ' এরপরই তিনি নিজের ভাষণে জানিয়ে দেন কোন বিশেষ কারণে নেহরু হিংসা করতেন আম্বেদকরকে ।

কেন আম্বেদকরের প্রতি ঈর্ষা করতেন নেহরু

কেন আম্বেদকরের প্রতি ঈর্ষা করতেন নেহরু

প্রসঙ্গত, 'আম্বেদকর কলোম্বিয়া গিয়ে পিএইচডি' সম্পন্ন করেছিলেন বলেই নেহরু আম্বেদকরকে হিংসা করতেন। এমনই দাবি স্বামীর। বিজেপি নেতার বক্তব্য, 'আম্বেদকর লন্ডন স্কুল অফ ইকোনমিক্স গিয়েছিলেন, তিনি অনেক ডিগ্রি পেয়েছিলেন । আর দেশে ফিরতেই তিনি অ্যামেন্ডমেন্ট কমিটিটির চেয়ারম্যান হন। এছাড়াও সংবিধানের দিকটিও আম্বেদকর দেখেন। এদিকে, নেহরু কেমব্রিজে গিয়েও ফেল করেছেন। '

সাভারকরকেও ঈর্ষা করতেন নেহরু!

সাভারকরকেও ঈর্ষা করতেন নেহরু!

সুব্রহ্মণ্যম স্বামীর বক্তব্য শুধুমাত্র আম্বেদকরকেই তিনি ঈর্ষা করতেন না, সাভরকরকেও তিনি একইভাবে হিংসা করতেন। আর সাভরকরকে হিংসার কারণ জানিয়ে সুব্রহ্মণ্যম স্বামী জানিয়েছেন , 'সাভরকর ছিলেন উচ্চশিক্ষিত, নেহরু তা ছিলেন না।নেহরু নিজেকে শিক্ষিত প্রতিপন্ন করার জন্য নামের আগে পণ্ডিত বসিয়ো দিতেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+