নেহেরু থেকে মনমোহন সিং, স্বাধীন ভারতের ৫ প্রধানমন্ত্রী, যারা নিজেরাই পেশ করেছিলেন কেন্দ্রীয় বাজেট

আগামী ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ। মোদী সরকার ৩.০-র প্রথম পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে এটি। স্বাভাবিক ভাবেই বাজেটের দিকে নজর থাকবে সকলের। কেন্দ্রীয় বাজেট শুধুমাত্র অর্থনৈতিক নীতির ঘোষণা নয়, এটি ভারতের ভবিষ্যৎ দিক নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আসন্ন বাজেটের প্রাক্কালে, আমরা ফিরে দেখব সেই অতীত, যেখানে অর্থমন্ত্রী না খোদ প্রধানমন্ত্রী পেশ করতেন বাজেট।

Union Budget

কারা ছিলেন সেই তালিকায়, আসুন দেখে নিই -

  • জওহরলাল নেহেরু (১৯৫৮)

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সেই সময় বাজেট পেশ করেছিলেন। তাঁর সময় মুন্ধরা কেলেঙ্কারির ফলে অর্থমন্ত্রী টি.টি. কৃষ্ণমাচারী পদত্যাগ করতে বাধ্য হন। ১৯৫৮ সালের ১২ ফেব্রুয়ারি নেহেরু অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং বাজেট উপস্থাপন করেন। এটি ছিল একটি বিরল মুহূর্ত, যেখানে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী সরাসরি পেশ করেন সেই অর্থবর্ষের বাজেট।

  • মোরারজি দেশাই (১৯৫৯-১৯৬৯)

মোরারজি দেশাই কেন্দ্রীয় বাজেট পেশ করার ক্ষেত্রে সর্বাধিক রেকর্ড গড়েছেন। তিনি মোট ১০ বার বাজেট পেশ করেন। যার মধ্যে, ৮টি সাধারণ বাজেট এবং ২টি অন্তর্বর্তীকালীন বাজেট।
১৯৫৯-১৯৬৩ সাল পর্যন্ত তিনি টানা বাজেট পেশ করেছিলেন।
১৯৬৭ সালের অন্তর্বর্তীকালীন বাজেট সহ ১৯৬৭, ১৯৬৮ এবং ১৯৬৯ সালের বাজেটও তার অধীনে উপস্থাপিত হয়।
তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন জনতা পার্টি সরকারের অধীনে অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

  • ইন্দিরা গান্ধী (১৯৭০)

ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও বাজেট পেশ করেন। ১৯৬৯ সালে মোরারজি দেশাই অর্থমন্ত্রীর পদ থেকে সরে গেলে, ইন্দিরা গান্ধী নিজেই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। তিনি ১৯৭০ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেন। এক্ষেত্রে বলে রাখা ভাল, তিনিই প্রথম মহিলা, যিনি বাজেট পেশ করেছিলেন।

  • রাজীব গান্ধী (১৯৮৭)

রাজীব গান্ধী তার শাসন আমলে স্বল্প সময়ের জন্য অর্থমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। ভিপি সিংকে সরানোর পর, ১৯৮৭ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রাজীব গান্ধী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

  • মনমোহন সিং (১৯৯১)

যদিও মনমোহন সিং প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন বাজেট পেশ করেননি। তবুও তার অর্থমন্ত্রী হিসেবে উপস্থাপিত ১৯৯১ সালের বাজেট ভারতের অর্থনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। এই বাজেটের মাধ্যমে ভারতে উদারীকরণ, বেসরকারিকরণ, এবং বিশ্বায়নের যাত্রা শুরু হয়। ১৯৯৪ সালে তার পেশ করা বাজেটে প্রথম পরিষেবা কর চালু করা হয়, যা পরে ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

কেন্দ্রীয় বাজেটের ইতিহাসে এই প্রধানমন্ত্রীদের ভূমিকা দেখায় যে সংকট বা প্রয়োজনের মুহূর্তে নেতৃত্ব কীভাবে নিজেরাই হাল ধরেছেন। আসন্ন বাজেট কি এই ঐতিহাসিক দৃষ্টান্তগুলো থেকে অনুপ্রাণিত হবে? ১ ফেব্রুয়ারি আমরা সেই উত্তরের অপেক্ষায় থাকব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+