ফের নেহরুকে আক্রমণ! কাশ্মীর নিয়ে কোথায় ছিল ভুল, নতুন ব্যাখ্যা দিলেন অমিত শাহ

ফের কংগ্রেস এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ফের কংগ্রেস এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘে হিমালয় সমান ভুল করেছিলেন জওহরলাল নেহরু। তাঁর বিরুদ্ধে অসময়ে যুদ্ধবিরতির সিদ্ধান্তের অভিযোগ তুলেছেন অমিত শাহ।

নেহরুর ভুল নিয়ে অভিযোগ অমিত শাহের

অমিত শাহের অভিযোগ, অসময়ে যুদ্ধ বিরতি ঘোষণা করে দেওয়াতেই পাক অধিকৃত কাশ্মীর তৈরি হয়েছিল। ১৯৪৮ সালে রাষ্ট্র সংঘে যাওয়া তাঁর হিমালয় সমান ভুল ছিল বলেও মন্তব্য করেছেন অমিত শাহ। পরক্ষণেই তাঁর মন্তব্য হিমালয়ের থেকেও বড় ভুল ছিল। তাঁর অপর একটি ভুল ছিল ভুল বিষয়কে রাষ্ট্র সংঘে উত্থাপন। তাঁর মতে ৩৫ নম্বর চার্টারের বদলে ৫১ নম্বর চার্টার তুলতে পারতেন নেহরু। ৩৫ নম্বর চার্টারে রয়েছে দুই দেশের মধ্যে বিরোধী। আর ৫১ নম্বর চার্টারে রয়েছে বিদেশি শক্তি দেশের মাটি দখল করে রেখেছে।

অমিত শাহের কাছে অভিযুক্ত কংগ্রেসও

অমিত শাহের কাছে অভিযুক্ত কংগ্রেসও

পাশাপাশি কংগ্রেসকেও অমিত শাহ দায়ী করেছেন কাশ্মীরের বর্তমান পরিস্থিতির জন্য। নরেন্দ্র মোদী সরকারের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের যাঁরা সমানোচনা করছেন, তাঁদেরও একহাত নিয়েছেন অমিত শাহ। তাঁর অভিযোগ কাশ্মীরের সুফি সন্তদের ধ্বংস করা হয়েছে। সেই সময় কংগ্রেস কোথায় ছিল। যে সময় কাশ্মীরি পণ্ডিতদের বের করে দেওয়া হয়েছিল, সেই সময় তারা কোথায় ছিল। ৩৭০ ধারার জন্যই কাশ্মীরের এই পরিস্থিতি বলে বর্ণনা করেছেন অমিত শাহ।

কাশ্মীরের ইতিহাস নিয়ে কথা অমিত শাহের

কাশ্মীরের ইতিহাস নিয়ে কথা অমিত শাহের

সত্যিকে ঢাকতে কাশ্মীরের ইতিহাসকে বিকৃত করারও অভিযোগ করেছেন অমিত শাহ। মানুষের সামনে সেই ইতিহাস সংশোধনের সময় এসেছে বলেও মন্তব্য করেছেন অমিত শাহ। তিনি এদিন বল্লভভাই প্যাটেলের কথা স্মরণ করেন। কীভাবে তিনি ৬৩০ টি দেশীয় ছোট রাজ্যকে ভারতে অন্তর্ভুক্ত করেছিলেন, সেই কথা বলেন অমিত শাহ। কিন্তু বাদ থেকে গিয়েছিল কাশ্মীর। কেননা সেটি ছিল নেহরুর হাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+