NEET UG: পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে বিস্ফোরক তথ্য! NHAI বাংলো বুক অভিযুক্ত প্রার্থীর

NEET UG: একদিকে সুপ্রিম কোর্ট পরীক্ষায় অনিয়মের অভিযোগে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে কড়া সতর্কবার্তা দিয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বিহার, হরিয়ানা, গুজরাতের মতো রাজ্যে। এই রাজ্যগুলি থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ঘিরেই উঠে আসছে বিস্ফোরক সব তথ্য।

বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ ইউনিট NEET পেপার ফাঁসের ঘটনায় যাঁদেরকে গ্রেফতার করেছে, তাঁদের একজনের নামে এনএইচএআই-এর পরিদর্শন বাংলোয় রুম বুক করা হয়েছিল। এখান থেকে অভিযুক্তকে সেফ হাউজে নিয়ে গিয়ে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। তা পাওয়ার পরে সেই পরীক্ষার্থী উত্তর মুখস্থ করে বলে জানা গিয়েছে।

NEET UG

আজসকে প্রকাশিত খবর অনুযায়ী, এনএইচএআই-এর পরিদর্শন বাংলোর এন্ট্রি রেজিস্টার পরীক্ষা করে দেখা গিয়েছে অনুরাগ যাদবের নামে রুম বুক করা হয়েছিল। সে জুনিয়র ইঞ্জিনিয়র সিকান্দার প্রসাদের আত্মীয় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই জুনিয়র ইঞ্জিনিয়র সিকান্দার প্রসাদ অনুরাগ যাদব-সহ কয়েকজনকে এনএইচএআই-এর পরিদর্শন বাংলোয় থাকার বন্দোবস্ত করে দিয়েছিল। সেখান থেকে সেফ হাউজে নিয়ে যাওয়া হয় প্রায় ৩০ জন পরীক্ষার্থীকে।

ইতিমধ্যেই পুলিশের তরফে বিহারের সাতজন, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের একজন করে পরীক্ষার্থীকে তদন্তে সহযোগিতা করতে নোটিশ দেওয়া হয়েছে। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিহারের অন্য চার পরীক্ষার্থীর সঙ্গে এই নয়জনকে নিট পরীক্ষার একদিন আগে পটনার কাছে সেফ হাউজে রাখা হয়। সেখানে তারা উত্তর মুখস্থ করে।

বিহার পুলিশ ইতিমধ্যেই নিটের পেপার ফাঁস মামলায় জুনিয়র ইঞ্জিনিয়র সিকান্দার প্রসাদকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে অভিযুক্তদের কাছে অনেক আগে থেকেই প্রশ্নপত্র ছিল। তদন্তে জানা গিয়েছে ওই সিকান্দারই পেপার ফাঁসের ষড়যন্ত্র করেছিল। তাঁর কাছ থেকে নিটের অনেক অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আয়ুষ, অমিত ও নীতীশ নামে তিনজনকে গ্রেফতার করেছে। এছাড়া বিহারের নালন্দার সঞ্জীব সিংকেও পেপার ফাঁসের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+