NEET-SS Examination 2021: প্যাটার্ন বদল হচ্ছে না, পুরনো নিয়মেই হবে পরীক্ষা, জানিয়ে দিল শীর্ষ আদালত

NEET-SS Examination 2021: প্যাটার্ন বদল হচ্ছে না, পুরনো নিয়মেই হবে পরীক্ষা, জানিয়ে দিল শীর্ষ আদালত

পুরনো নিয়মেই হবে পরীক্ষা। শেষ মুহূর্তে কোনও প্যাটার্ন বদল হবে না। NEET-SS পরীক্ষা নিয়ে কড়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের। ২০২২ সাল থেকে প্যাটার্ন বদল করতে হবে। কেন্দ্রকে সরাসরি জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। আজ অচিরিক্ত সলিসিটার জেনারেল ঐশ্বর্য ভাটি জানিয়েছেন, কেন্দ্রের মতে ২০২২ সাল থেকে নতুন প্যাটার্নে পরীক্ষা নেওয়া হবে। শেষ মুহূর্তে পরীক্ষার প্যাটার্ন বদল করা নিয়ে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রককে।

NEET-SS Examination 2021: প্যাটার্ন বদল হচ্ছে না, পুরনো নিয়মেই হবে পরীক্ষা, জানিয়ে দিল শীর্ষ আদালত

২০২০ শিক্ষাবর্ষের প্যাটার্ন মেনেই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত সলিসিটার জেনারেল ঐশ্বর্য ভাটিয়া। সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি নগরাথনার বেঞ্চ এই রায় দিয়েছে। সিলেবাদ বদলের বিষয়টি নিয়ে প্রথমে পিজি ডাক্তার আদালতে আবেদন জানিয়েছিলেন। শেষ মুহূর্তে পরীক্ষার প্যাটার্নের বদল করলে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত এক ধরনের প্যাটার্নে প্রশ্নে পরীক্ষা হয়ে আসছে। হঠাৎ করে সেই প্যাটার্নের পরিবর্তন করলে শেষ মুহূর্তে সমস্যা পড়বেন শিক্ষার্থীরা। তাতে ৬০ শতাংশ নম্বর সুপার স্পেশালিটি পেপারের জন্য বরাদ্দ করা হয়েছিল। আর ৪০ শতাংশ বরাদ্দ করা হয়েছিল ফিডার কোর্সের জন্য। কিন্তু নতুন প্যাটার্নে ক্রিটিকাল কেয়ার সুপার স্পেশালিিট জেনারেল মেডিসিনের আওতায় আনা হয়েছে।

ডাক্তারি পড়ুয়ার আবেদনের পরেই বিচারপতিরা বলেন, পরীক্ষা নভেম্বর মাসে অগস্ট মাসে হঠাৎ করে প্যাটার্ন বদলের কথা বলা হয়েছে। আদালতে ছাত্ররা মামলা করার পরেই পরীক্ষার দিন পিছিয়ে জানুয়ারি করে দেওয়া হয়। আদালত পর্যবেক্ষণে জানায় নতুন প্যাটার্নে ১০০ শতাংশ পরীক্ষার নম্বর ফিডার ক্যাটাগোরি থেকে বদলে জেনারেল মেডিসিনে আনা হয়েছে। সুপার ১২টি সুপার স্পেশালিিটর ক্ষেত্রে ১০০ শতাংশ নম্বর জেনারেল মেডিসিনের। অর্থার পুরো পরীক্ষাটাই জেনারেল মেডিসিনের হয়ে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+