মানা হল হবু চিকিৎসকদের দাবি, এ বছরও পিছিয়ে গেল নিট–পিজি পরীক্ষা
এ বছরও পিছিয়ে গেল নিট–পিজি পরীক্ষা
স্নাতকোত্তর মেডিক্যালে ভর্তির জন্য এ বছরের জাতীয় যোগ্যতা কাম প্রবেশিকা পরীক্ষা তথা নিট পিজি পরীক্ষা ২০২২ স্থগিত কল কেন্দ্র সরকার। শুক্রবার এই পরীক্ষা ৬–৮ সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হল। এই পরীক্ষা হওয়ার কথা ছিল ১২ মার্চ। পরীক্ষা স্থগিত রাখা অনুরোধ পাওয়ার পর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হেলথ সায়েন্সেসের ডিরেক্টর জেনারেল বৃহস্পতিবার জাতীয় পরীক্ষা বোর্ডকে প্রবেশিকা পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে আবেদনও করেছিলেন এমবিবিএস পড়ুয়ারা।

৬ জন এমবিবিএস স্নাতক পড়ুয়াদের করা সেই আবেদনে বলা হয়েছিল যে একাধিক এমবিবিএস স্নাতকরা, কোভিড–১৯ মহামারি মোকাবিলায় তাঁদের দায়িত্ব দেওয়ার কারণে তাঁদের ইন্টার্নশিপ স্থগিত রাখতে হয়েছিল, বাধ্যতামূলক ইন্টার্নশিপ ডিউটির অভাবে নিট–পিজি পরীক্ষায় তাঁরা অংশ নিতে একোবারেই অযোগ্য, তাও তাঁদের দোষ ছাড়াই। প্রসঙ্গত, গত বছরও পিছিয়ে দেওয়া হয় এই পরীক্ষা। গত বছরের ৩ মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক বিবৃতিতে বলেছিলেন যে কমপক্ষে চারমাস পিছিয়ে দেওয়া হোক নিট–পিজি ২০২১ সালের পরীক্ষা। তার কারণ হিসাবে তিনি জানিয়েছিলেন যে ফাইনাল ইয়ারের এমবিবিএস চিকিৎসকরা মাঝারি কোভিড কেস সামলানোর জন্য পড়াশোনা করতে পারেননি।
এখানে উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সম্প্রতি জানিয়েছে যে সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নিট–এর অল ইন্ডিয়া কোটায় অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য ১০ শতাংশ ও ওবিসিসির জন্য যে ২৭ শতাংশ সংরক্ষণ ছিল, তা বহাল থাকবে। আইনি জটিলতার জেরে চলতি বছরের কাউন্সেলিং স্থগিত রাখা হয়েছিল। ২৭ শতাংশ ওবিসি এবং ১০ শতাংশ অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি সংরক্ষণ বহাল রেখেই কাউন্সেলিং চালুর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications