NEET Paper leak: পরীক্ষায় পেপার ফাঁস মামলা! সিবিআই-এর প্রথম গ্রেফতার বিহার থেকে

NEET Paper leak: নিট-ইউজি প্রশ্ন ফাঁস মামলার তদন্ত করতে গিয়ে বিহারের পটনা থেকে প্রথম গ্রেফতার সিবিআই-এর। তারা হল মণীশ কুমার এবং আশুতোষ। প্রসঙ্গত, প্রশ্ন ফাঁসের বিষয়টি সামনে আসতেই আশুতোষ এবং মণীশের নাম সামনে এসেছিল।

প্রসঙ্গত, আশুতোষ প্রকাশ নামে ওই ব্যক্তি নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, মণীশ নামে তাঁর বন্ধু বলেছিল, বেশ কয়েকজন পরিচিত পরীক্ষার্থী রয়েছে। তাদের পরীক্ষা রয়েছে ৫ মে। তাদেরকে রাতে থাকতে দিতে হবে। সকালেই তারা পরীক্ষা দিতে চলে যাবে। আশুতো, আরও জানিয়েছিলেন, পরীক্ষার আগের দিন অর্থাৎ ৪ মে রাত এগারোটা নাগাদ মণীশ ৫-৭ জনকে নিয়ে আসে। কিন্তু পাঁচ জুন সকালে ঘুম থেকে উঠে দেখেন সেখানে রয়েছেন পনেরোজনের বেশি। পাঁচ মে সকাল দশটা পর্যন্ত সবাই সেখানেই ছিল। বন্ধু মণীশের হাতে জেরক্সের কাগজ ছিল। সব পরীক্ষার্থীকে তার প্রিন্ট আউট দিয়ে সবাইকে নিয়ে পিছনের ঘরে চলে য়ায়।

NEET Paper leak

আশুতোষের ভাড়ার ঘরেই কারবার
আশুতোষ প্রকাশ আরও জানিয়েছেন, ৫ মে দুপুর দুটোয় ছিল পরীক্ষা। তার জন্য বেলা বারোটা নাগাদ সবাই সেখান থেকে চলে যায়। ওই দিন অর্থাৎ পাঁচ মে তিনি জামশেদপুরে চলে যান। সেখানে গিয়ে জানতে পারেন পুলিশ অভিযান চালিয়েছে। তবে ভয় পেয়ে তিনি মোবাইল বন্ধ করে দেন। তারপর স্ত্রীর ফোনে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। তবে বন্ধু মণীশের কথায় তিনি ছাত্রছাত্রীদের থাকতে দিয়ে ভুল করেছিলেন বলে জানিয়েছেন আশুতোষ প্রকাশ।

এদিকে ওই বাড়ির ভাড়ার দলিল থেকে জানা গিয়েছে্, রায়নু কুমারী এবং তাঁর স্বামী প্রভাত কুমার বসবাসের জন্য বাড়িটি ভাড়া দিয়েছিলেন মাসে, পাঁচ হাজার টাকায়।

বিহারে সিবিআই-এর হাতে গ্রেফতার দুই
বৃহস্পতিবার সিবিআই আশুতোষ ও মণীশ দুইজনকেই ডেকে জিজ্ঞাসাবাদ করে, তারপর তাদেরকে গ্রেফতার করা হয়। সিবিআই নিট-ইউজির পেপার ফাঁস মামলার ঘটনায় এখনও পর্যন্ত ছয়টি এফআইআর দায়ের করেছে। শিক্ষামন্ত্রক পেপার ফাঁসের ঘটনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার একদিন পরে রবিবার প্রথম এফআইআরটি করা হয়েছিল।

আগে সক্রিয় বিভিন্ন রাজ্যের পুলিশ
তবে সিবিআই-এর এই অ্যাকশন শুরুর আগে বিহার, মহারাষ্ট্র ও দিল্লির কয়েকজনকে হেফাজতে নিয়েছে সেইসব রাজ্যের পুলিশ। এর মধ্যে পরীক্ষার্থীরাও রয়েছে, যারা পরীক্ষার একদিন আগে প্রশ্নপত্রের অনুলিপি পেয়েছিল।

উল্লেখ রাষ্ট্রপতির ভাষণে
এখানে উল্লেখ করা যেতে পারে ২০২৪-এর ৫ মে আন্ডার গ্র্যাজুয়েট মেডিক্যাল কোর্সের জন্য সারা দেশে প্রায় ২৪ লক্ষ ছাত্রছাত্রী নিট-ইজির প্রবেশিকা পরীক্ষায় অংশ নেয়। নির্ধারিত সময়ের দশ দিন আগে, লোকসভা ভোটের ফল প্রকাশের দিন সেই ফলও প্রকাশ করা হয়। তারপরেই প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে চলে আসে। সঙ্গে সামনে আসে প্রায় পনেরোশো ছাত্রছাত্রীকে গ্রেস মার্কস দেওয়ার বিষয়টি। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।

পরে এই বিষয়টি নিয়ে সারা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যাায়। এদিন সংসদের যুগ্ম অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণেও বিষয়টি উঠে আসে। তিনি বলেন, সরকার সুষ্ঠু তদন্তে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশ্বাস দেন দোষীরা কঠোর শাস্তি পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+