এবার আঞ্চলিক ভাষাতেও দেওয়া যাবে NEET
মেডিক্যালে সুযোগ পাওয়ার জন্য এবার বাংলা-সহ ৮টি ভাষায় NEET পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা।
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা বন্ধ হওয়ার পর এবার মেডিক্যাল কোর্সের ভর্তি হতে আঞ্চলিক ভাষাতেও দেওয়া যাবে NEET পরীক্ষা। শুক্রবার গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্র।
এদিন লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল জানান, ভারতীয় মেডিক্যাল কাউন্সিল আইন ১৯৫৬-এর ১০ডি ধারা অনুযায়ী, ভারতে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা হিন্দি, ইংরাজি এবং অন্যান্য ভাষায় আনার প্রস্তাব আনা হচ্ছে।

NEET-র স্নাতক ও স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স হিন্দি, ইংরাজি, অসমিয়া, বাংলা, গুজরাতি , মারাঠি, তামিল ও তেলুগু ভাষায় নেওয়া হবে।
পটেল জানিয়েছেন, সর্বভারতীয় সংরক্ষিত আসনের আওতায় গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য কোনও শর্ত নির্দিষ্ট করা হয়নি। রাজ্যে সংরক্ষিত আসনের জন্য রাজ্য সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।
পাশাপাশি পটেল এও জানান, NEET কোনওভাবেই নির্দিষ্ট রাজ্য সরকারের সংরক্ষণ নীতিকে বিঘ্নিত করবে না।












Click it and Unblock the Notifications