আমার ভয় লাগছে, আমি দুঃখিত, সুইসাইড নোটে দুঃখপ্রকাশ করে তামিলনাড়ুতে আত্মঘাতী নিট পরীক্ষার্থী
পরীক্ষার একদিন আগে শনিবার মাদুরাইতে আত্মহত্যা করল এক নিট পরীক্ষার্থী। রবিবার গোটা দেশে নিট পরীক্ষা। ওই পরীক্ষার্থী তাঁর সুইসাইড নোটে লিখে গিয়েছে, 'আমি খুব ভালো করেই পড়াশোনা করছিলাম কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি আসন না পাই তবে সবাইকে হতাশ করব। আমি দুঃখিত।’

জানা গিয়েছে, গত বছর ওই পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করতে পারেনি এবং এ বছর পাস করার আশা নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। সুইসাইড নোটে পরীক্ষার্থী জানিয়েছে যে এ বছরও যদি পরীক্ষায় পাস করতে না পারে সে তাই এই এই চূড়ান্ত পদক্ষেপ নিল। পুলিশ কর্মী মুরুগাসুন্দরমের কন্যা ছিলওই পরীক্ষার্থী। শনিবার তার ঝুলন্ত দেহ পাওয়ার পর বাড়িতে পুলিশ আসে। তার সুইসাইড নোটে সে কাউকে তার মৃত্যুর জন্য দায়ি করে যায়নি এবং তার এই সিদ্ধান্তের জন্য সে সকলের থেকে ক্ষমা চেয়ে নিয়েছে।
তামিলনাড়ুতে নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা দ্বিতীয়বার ঘটল। বুধবার ভিগনেশ নামের এক মেডিক্যালের পড়ুয়া নিট পরীক্ষার ভয়ে আত্মহত্যা করে। রাজ্যের রাজনৈতিক দলের নেতারা ছাত্রীর আত্মহত্যায় শোক প্রকাশ করেন। তাঁরা এই ঘটনায় শোকপ্রকাশ করেন এবং কেন্দ্র সরকারকে এই রাজ্যের জন্য নিট পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান।












Click it and Unblock the Notifications