NEET 2021 Exam: সেপ্টেম্বরেই হবে পরীক্ষা, তবে পরীক্ষার ধরন নিয়ে বড় ঘোষণা NTA-র
NEET 2021 Exam: সেপ্টেম্বরেই হবে পরীক্ষা, তবে পরীক্ষার ধরন নিয়ে বড় ঘোষণা NTA-র
করোনা সংক্রমণ অনেকটা কমেছে দেশে। নিট পরীক্ষার দিন ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। আগামী ১১ই সেপ্টেম্বর নিট পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে পরীক্ষার ধরনে কিছু পরিবর্তন আনা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে পরীক্ষার ধরনে বেশ কিছু পরীবর্তন আনা হবে। কবে থেকে শুরু হবে রেজিস্ট্রেশন জেন নিন বিস্তারিত।

নিট পরীক্ষার দিন ঘোষণা
করোনা আবহে নিট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে টুইটে নিট পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া টুইটে জানিয়েছে ১১ সেপ্টেম্বর এবছরের নিট পরীক্ষা নেওয়া হবে। তিনি জানিয়েছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি আবেদন পত্র প্রকাশ করবে বলে জানিয়েছে।

অনলাইনেই হবে রেজিস্ট্রেশন
ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে অনলাইনেই হবে রেজিস্ট্রেশন। ntaneet.nic.in or nta.ac.in এই দুটি সাইটে গেলেই মিলবে ফর্ম। ৬ অগাস্ট পর্যন্ত পরীক্ষার্থীরা আবেদন জানাতে পারবেন। করোনার কারণে এবার একাধিক পরীক্ষা বাতিল হয়েছে।

পরীক্ষার ধরনে বদল
ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার জন্য পরীক্ষার ধরনেও বদল আনা হয়েছে। ইন্টারনাল চয়েসের সুযোগ দেওয়া হবে পরীক্ষার্থীদের। অর্থাৎ প্রশ্নপত্রে সেকশন এ-তে ৩৫টি প্রশ্ন থাকে। আর সেকশন বি-তে ১৫টি প্রশ্ন থাকে। এই ১৫টি প্রশ্নের মধ্যে ১০টি নিজের পছন্দমতো প্রশ্নের উত্তর দিতে পারবেন ছাত্রছাত্রীরা। সব প্রশ্নই হবে মাল্টিপল চয়েস। সঠিক উত্তর হলে প্রতি প্রশ্নের জন্য থাকবে ৪ নম্বর। কোনও উত্তর ভুল হলে নম্বর কাটা যাবে না।

কাগজে কলমে পরীক্ষা
কোনও ডিজিটাল প্লাটফর্ম নয়। পরীক্ষা হবে কাগজে কলমে। অর্থাৎ পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতে হবে। ১৩টি ভাষায় হবে পরীক্ষা। ইংরেজি হিন্দি ছাড়াও রয়েছে বাংলা, ওড়িয়া, গুজরাতি, কন্নড়, মারাঠি, তামিল, তেলুগু, উর্দু, পাঞ্জাবী, মালায়লম ভাষাতেও পরীক্ষা হবে।












Click it and Unblock the Notifications