নিট ২০১৭: বাংলায় কঠিন প্রশ্নপত্রের অভিযোগ নিয়ে এই কথা জানাল সিবিএসই

মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা 'নিট'এর বাংলা ভাষায় প্রশ্নপত্র ইংরাজী ভাষায় প্রশ্নের চেয়ে 'কঠিন' প্রসঙ্গে,খতিয়ে দেখার আশ্বাস দিল সিবিএসই।

অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা 'নিট'এর বাংলা ভাষায় প্রশ্নপত্র ইংরাজী ভাষায় প্রশ্নের চেয়ে কঠিন হয় বলে আগেই নানা মহল থেকে অভিযোগ ওঠে। এবার সেই বিষয়টিকে খতিয়ে দেখতে তৎপর সিবিএসই। এবিষয়ে তারা উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে সিবিএসই।

উল্লেখ্য নিট ২০১৭কে নিয়ে,বাংলা মাধ্যম ও ইংরাজী মাধ্যমের প্রশ্নপত্রের মধ্যেও বহু ফারাক থাকার অভিযোগ উঠেছে। মে মাসের ৭ তারিখে , অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা 'নিট ' কে ঘিরে অভিযোগ ওঠে, যে বাংলা মাধ্যমেই এই পরীক্ষার প্রশ্নপত্র কঠিন করা হয়েছে। সেসময়ে রাজ্যসরকার , সিবিএসই-এর কাছে এনিয়ে অভিযোগ জানাবে বলেও দাবি করে।

নিট ২০১৭: বাংলায় কঠিন প্রশ্নপত্রের অভিযোগ নিয়ে এই কথা জানাল সিবিএসই

এদিকে, এই একইধরণের অভিযোগে গুজরাত হাইকোর্টেও পাটিশান দাখিল করা হয়েছে। অভিযোগ, গুজরাতি ভাষায় যে প্রশ্নপত্র তৈরি হয় তা কঠিন। তাই নতুন করে এই পরীক্ষা আয়োজনের দাবি জানানো হয়েছে সেরাজ্যে। এবিষয়ে ৪৫ জন অভিভাবক একটি পিটিশন দাখিল করেন।

প্রসঙ্গত,বাংলা ছাড়াও এই পরীক্ষা গৃহিত হয় ইংরাজী, তামিল, তেলুগু, হিন্দি, মারাঠি, অসমীয়া, গুজরাতি, কান্নাড়া এবং ওড়িয়া ভাষায়। যাঁরা এই পরীক্ষায় পাশ করবেন ,তাঁরা দেশের বিভিন্ন অংশের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+